Wednesday, March 11, 2026

ফের সার্জিকাল স্ট্রাইকের আশঙ্কায় পাক সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ!

Date:

Share post:

ফের সার্জিকাল স্ট্রাইকের আশঙ্কায় পাকিস্তান সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে । পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে ।
এই বিষয়ে পাক সংবাদমাধ্যমের যুক্তি , কৃষকদের বিক্ষোভ থেকে নজর ঘোরাতে নরেন্দ্র মোদি সরকার পাকিস্তানকে আক্রমণ করতে পারে। যে কোনও সময়েই সার্জিকাল স্ট্রাইক কিংবা নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতীয় সেনার আক্রমণের সম্ভাবনা রয়েছে। তাই আগেভাগে সে দেশের সেনাবাহিনীকে সতর্ক করে দেওয়া হয়েছে । সরকারি স্তরে অবশ্য এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।
পাকিস্তানের প্রথম সারির সংবাদমাধ্যম জিয়ো নিউজ জানিয়েছে, দেশের ভিতরে ও বাইরে চাপের মধ্যে পড়ে ভারত সরকার এই আক্রমণের পরিকল্পনা করছে। ডোকলাম ও লাদাখে চিনের সঙ্গে এঁটে উঠতে পারেনি ভারত। এখন পরিস্থিতি থেকে নজর ঘোরাতেই ফের সীমান্তে শান্তি নষ্ট করতে চাইছে নয়াদিল্লি।
নিয়ন্ত্রণরেখায় হামলা করতে চাইছে ভারত। হতে পারে সার্জিক্যাল স্ট্রাইকও।
ওই সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে , ভারতে এই মুহূর্তে কৃষকদের বিক্ষোভ চলছে, সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছেন। এ সব থেকে নজর ঘোরাতে চাইছে নরেন্দ্র মোদি সরকার।পাকিস্তানের এই আশঙ্কা নিয়ে নয়াদিল্লির তরফে অবশ্য এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

spot_img

Related articles

আলু চাষিদের পাশে রাজ্য, সরাসরি আলু কেনার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

রাজ্যে আলুর বাম্পার ফলন হলেও সঠিক দাম না পেয়ে সংকটে পড়েছেন চাষিরা। এই পরিস্থিতিতে আলু চাষিদের স্বার্থ রক্ষায়...

জুনিয়র আর্টিস্টদের জন্য বিশেষ উদ্যোগ ফেডারেশন সভাপতি স্বরূপের

জুনিয়র আর্টিস্ট বা এক্সট্রা- যে নামেই ডাকা হোক না কেন, তাঁরা আসলে শিল্পী-অভিনেতা। কিন্তু বিভিন্ন সময় অসুবিধা সম্মুখীন...

বঞ্চনা থেকে নাগরিকত্বহীনতা, ধর্নামঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন বিশিষ্টরা

কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনা, এসআইআর (SIR) প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনের ভূমিকার বিরুদ্ধে তৃণমূলের ধরনামঞ্চ মঙ্গলবার পরিণত হয়েছিল প্রতিবাদের...

মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় মমতার লড়াই ‘ঐতিহাসিক’, ধর্নামঞ্চে বললেন সুবোধ সরকার

এসআইআর ইস্যুতে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে এমন লড়াই বিরল, ধর্মতলার ধর্নামঞ্চে এসে মুখ্যমন্ত্রীর এই আন্দোলনের প্রশ্নংসা করে...