Tuesday, June 23, 2026

জয়ে ফিরতে মরিয়া এটিকে মোহনবাগান

Date:

Share post:

শুক্রবার আইএসএলে পঞ্চম ম‍্যাচে খেলতে নামছে এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি। শেষ ম‍্যাচে হারের ধাক্কা কাটিয়ে হায়দরাবাদ ম‍্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া এটিকে এমবি কোচ হাবাস।

শেষ ম‍্যাচে জামসেদপুর এফসির কাছে হারতে হয়েছিল বাগান শিবিরকে। টানা তিন ম‍্যাচ জয়ের পর প্রথম হারের মুখ দেখে এটিকে এমবি। বাগান ডিফেন্সকে কার্যত নাস্তানাবুদ করে দেয় ভাল্কিসরা। জামসেদপুরের গোল দুটি আসে সেট-পিস থেকে। এবার সেই ভুল সুধরে মাঠে নামতে মরিয়া এটিকে মোহনবাগান। ম‍্যাচের আগের দিন সেই ছবি ধরা পড়ল বাগান অনুশীলনে। সেট-পিস থেকে যাতে গোল হজম না করতে হয়, সেই দিকেই নজর দিচ্ছেন এটিকে এমবি কোচ হাবাস। একই কথা শোনা যায় বাগান ফুটবলার তিরির গলাতেও।

এদিকে চোট সারিয়ে দলে ফিরছেন ডেভিড উইলিয়ামস। তবে এখনও পুরোপুরি ফিট নন হাবি হার্নন্ডেজ। তাই হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম একাদশে না থাকার সম্ভবনাই বেশি। এই মুহুর্তে তিন ম‍্যাচে ৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ষষ্ঠ স্থানে হায়দরাবাদ। হায়দরাবাদের বিরুদ্ধে নামার আগে সতর্ক এটিকে এমবি কোচ হাবাস। কারন হায়দরাবাদ এফসির খেলার স্টাইল অনেকটাই জামসেদপুর এফসির মতন। সেট-পিস থেকে অ‍্যাটাকে যায় তারা। যা চিন্তায় রাখছে বাগান কোচকে।

এদিকে জামসেদপুর ম‍্যাচে হারের জ্বালা ভুলে হায়দরাবাদের বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া এডু গার্সিয়া। নিজামের দলের বিরুদ্ধে তিন পয়েন্টকে পাখির চোখ এডুর।

আরও পড়ুন :উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগ ম‍্যাচে দুরন্ত জয় পিএসজির

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...