Thursday, May 14, 2026

অশোক ভট্টাচার্যের বাড়িতে চুরি, খেই হারাল পুলিশ কুকুর

Date:

Share post:

শিলিগুড়ির সিপিএম বিধায়ক তথা শিলিগুড়ি পুর কর্পোরেশনের প্রশাসকমণ্ডলীর প্রধান অশোক ভট্টাচার্যের বাড়িতে চুরির ঘটনায় এলাকায চাঞ্চল্য। বুধবার মধ্য়রাতে শিলিগুড়ি থানার সুভাষপল্লিতে অশোক ভট্টাচার্যেরর বাড়িতে চোরের দল ঢুকে নানা জায়গায় ভাঙচুর করে জিনিসপত্র চুরি করে। সেই সময়ে আওয়াজে বাড়ির লোকজনেরা জেগে যান। তাঁরা চেঁচামেচি শুরু করলে চোরেরা একটি ব্যাগ ফেলে পালায়। সেই ব্যাগ থেকে বাসনপত্র উদ্ধার হয়েছে। তবে চোরেরা বাকি কী কূ নিয়ে গিয়েছে তা পুলিশ খতিয়ে দেখছে।
এই ঘটনায় বৃহস্পতিবার অশোক ভট্টাচার্যের বাড়িতে হাজির হয় সিলিগুড়ি থানার পুলিশ। নিয়ে যাওয়া হয় পুলিশের প্রশিক্ষিত কুকুরও। কুকুরটি চোরেদের ফেলে যাওয়া ব্যাগ শুঁকে ফুলেশ্বরী সেতু পেরিয়ে মাতৃসদন এলাকায় গিয়ে থমকে যায়।

পুলিশের অনুমান, আগাম নজরদারি করেই ওই বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা। অতীতে অশোক ভট্টাচার্য যখন মন্ত্রী ছিলেন, তখন তাঁর বাড়িতে দিনরাত পাহারার বন্দোবস্ত ছিল। কিন্তু এখন পাহারা উঠে গিয়েছে। এখন অশোকবাবু বিধায়ক ও পুরসভার প্রধান হিসেবে একজন নিরাপত্তী রক্ষী পান। পুলিশ জানায়, ওই এলাকায় রাতে টহলদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে প্রশাসন।

আরও পড়ুন-আজ বিকেল ৪-৬ রাজ্যজুড়ে বিক্ষোভ বিজেপির

Related articles

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...