Sunday, May 17, 2026

দিল্লিতে বঙ্গভবনে বিজেপির বিক্ষোভ, ভাঙচুরের চেষ্টা

Date:

Share post:

বিজেপি সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার জের গড়াল দিল্লিতেও। বৃহস্পতিবার নাড্ডা কলকাতা ছাড়ার পরেই দিল্লিতে বঙ্গভবনের সামনে বেশ কিছু বিজেপি সমর্থক জড়ো হয়। প্রথমে তারা প্রতিবাদ জানাতে থাকে। স্লোগান দিতে থাকে। এরপর জোর করে বঙ্গভবনে ঢোকার চেষ্টা করে। ভাঙচুর চালানোর চেষ্টা হয়। কিন্তু সময় মতো ব্যবস্থা নেওয়ায় কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি। দিল্লির চরম ঠাণ্ডায় আধ ঘন্টার বেশি এই বিক্ষোভ স্থায়ী হয়নি। ঘটনা প্রসঙ্গে বাংলার শাসক দলের বক্তব্য, উন্নয়নের পাল্টা হিসাবে রাজ্যে রাজ্যে রাজনীতি করা বন্ধ করুক। এতে দেশের মঙ্গল।

আরও পড়ুন- বাংলার আইন-শৃঙ্খলা নিয়ে রাজ্যপালের কাছে রিপোর্ট তলব শাহের স্বরাষ্ট্রমন্ত্রকের

Related articles

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...

বুলডোজার দিয়ে হাওড়ায় ভাঙা হল দেড়শোর বেশি দোকান!

ফের রাজ্যে বুলডোজার অ্যাকশন! এবার হাওড়া স্টেশনে (Howrah Station) রাতে চলল বুলডোজার। নোটিশ আগে দেওয়া হয়েছিল কিন্তু এবার...

রাজধানী এক্সপ্রেসে আগুন! ভস্মীভূত ২টি কোচ

রবিবার সকালে তিরুবনন্তপুরম থেকে হজরত নিজামুদ্দিনগামী রাজধানী এক্সপ্রেসে অগ্নিকাণ্ড (Rajdhani Express fire incident)। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ...

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...