Wednesday, May 13, 2026

একযোগে মুকুল-শমীকের আক্রমণ নাড্ডার ঘটনা নিয়ে

Date:

Share post:

একদিকে মুকুল রায় বলছেন, আইনের শাসন না থাকাটাই এ রাজ্যের নিয়ম। অন্যদিকে শমীক ভট্টাচার্য বলছেন, পরিকল্পনা করে আক্রমণ দলের সভাপতি জেপি নাড্ডার গাড়িতে। এই ঘটনা নিয়ে যতদূর যেতে হয় যাব।

আরও পড়ুন:কেন্দ্রের তলবে মুখ্যসচিব ও ডিজিপির দিল্লি না যাওয়ার ইঙ্গিত, চিঠি পাঠালেন আলাপন

বৃহস্পতিবার নাড্ডার সভায় হামলা নিয়ে মুখ খোলেন মুকুল রায়। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি পাশে কৈলাশ বিজয়বর্গীকে নিয়ে বসেছিলেন। নাড্ডার সফরে দলের কর্মসূচিতে যথাযথ মর্যাদা না পাওয়া নিয়ে দলে অসম্মানিত বোধ করেছিলেন মুকুল। কৈলাশ সামলানোর দায়িত্ব নিয়ে মুকুলকে পাশে বসিয়ে তাই এদিন সাংবাদিক সম্মেলন করেন। আর মুকুলও এক একটি উত্তর দিয়ে কৈলাশের দিকে তাকিয়েছেন। কৈলাশকে খুশি করতে তাই বলেন, আমার রাজনৈতিক জীবনে এমন সরকার দেখিনি। আর শমীক ভট্টাচার্য বলেন, ডিজি-মুখ্যসচিব সব জানতেন। শিরোকালে পুলিশ নিষ্ক্রিয় ছিল। রাকেশ সিংয়ের বিরুদ্ধে জোর করে মামলা দেওয়া হয়েছে। আর মুকুল আরও এক ধাপ এগিয়ে বলেন, যে ভয়াবহ ঘটনা ঘটেছে তাতে প্রাণ সংশয় হতে পারত বিজেপি সভাপতির।

Related articles

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...