Wednesday, May 13, 2026

কাল, মঙ্গলবার বাড়ি ফিরছেন বুদ্ধদেব ভট্টাচার্য

Date:

Share post:

সবকিছু ঠিকঠাক থাকলে আগামিকাল মঙ্গলবার বাড়ি ফিরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী(Former chief minister) বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhdeb Bhattacharjee)। সোমবার সকালে হাসপাতাল সূত্রে এমনটাই জানানো হয়েছে। বুদ্ধবাবুর শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। গতকাল রাতেও তাঁর ভাল ঘুম হয়েছে। তাঁকে খবরের কাগজ(News paper) পড়ে শোনানো হয়েছে। নরম খাবারের পরিবর্তে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ফল ও কিছু শক্ত খাবার দিয়েছিলেন চিকিৎসকরা । তিনি আস্তে আস্তে তার খেয়েছেনও। পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা বলেছেন। তাঁর শরীরের যাবতীয় প্যারামিটার(Parameters) স্বাভাবিক ও ঠিকঠাক রয়েছে।

বাড়িতে তাঁকে খুবই সাবধানে রাখতে হবে। সে সংক্রান্ত যাবতীয় নিয়ম-কানুন বুদ্ধবাবুর দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা তাঁর সর্বক্ষণের সহকারী তপনবাবু ও পরিজনদের বুঝিয়ে দিয়েছেন।

আরও পড়ুন : ভেন্টিলেশন থেকে বের করা হল বুদ্ধদেবকে, কথা বলছেন

আগেও তার বাই প্যাপ করা হত। তবে যেহেতু সদ্য ভেন্টিলেশন (ventilation) থেকে তাঁকে বের করা হয়েছে। তাই বাই প্যাপের সংখ্যা বাড়ানো হবে। বুদ্ধবাবুর চেস্ট ফিজিওথেরাপি (Chest physiotherapy)যেমন এখন করা হচ্ছে তেমন বাড়িতেও চলবে। বিশেষজ্ঞ চিকিৎসক সোমনাথ মাইতি প্রতিদিন বাড়িতে গিয়ে তাঁর রুটিন চেকআপ করবেন। চিকিৎসকদের আশা, আরো কিছুদিন ঠিক এই নিয়মেই বুদ্ধবাবুকে রাখা হলে শীঘ্রই তিনি স্বাভাবিক ছন্দে ফিরতে পারবেন।

Related articles

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...