Friday, June 26, 2026

ভেন্টিলেশন থেকে বের করা হল বুদ্ধদেবকে, কথা বলছেন

Date:

Share post:

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা সন্তোষজনক। তাঁকে মেকানিক্যাল ভেন্টিলেশন থেকে বের করা হয়েছে। গত ২৪ ঘণ্টার তুলনায় তিনি অনেকটাই সুস্থ আছেন বলে জানিয়েছে উডল্যান্ডস হাসপাতাল কর্তৃপক্ষ। শুক্রবার, বুদ্ধদেবকে মেকানিক্যাল ভেন্টিলেশন মুক্ত করা হলেও আগামী ১২ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তাঁরা জানিয়েছেন।

শুক্রবার, সকালে স্ত্রী ও কন্যা তাঁকে দেখতে গেলে প্রাক্তন মুখ্যমন্ত্রী তাঁদের সঙ্গে কথাও বলেন। হাসপাতাল সূত্রের খবর, বুদ্ধবাবু তাঁর বহুদিনের সঙ্গী তপনবাবুরও খোঁজ করেন।

আগামী ২৪ ঘণ্টায় নতুন করে আর শারীরিক পরিস্থিতির অবনতি না হলে বুদ্ধদেবকে বাড়ি নিয়ে যাওয়ার বিষয়ে তাঁরা আলোচনা করবেন বলে জানান চিকিৎসকরা।

শুক্রবার সকালে মেডিক্যাল বুলেটিন উডল্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষ জানায় ভেন্টিলেশনে থাকলেও তিনি সচেতন আছেন। সকালে তাঁকে ঘুমের ওষুধ দেওয়াও বন্ধ করা হয়েছে। ভেন্টিলেশন ছাড়াও বুদ্ধদেব ভট্টাচার্য স্থিতিশীল থাকতে পারছেন কি না তা বিভিন্ন পরীক্ষা–নিরীক্ষার মাধ্যমে দেখতে চাইছেন চিকিৎসকরা।

বুধবার থেকে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
শুক্রবার সকালে চিকিৎসকরা জানান, বৃহস্পতিবার সন্ধে থেকে তাঁর শারীরিক পরিস্থিতি একই রকম রয়েছে। এদিন সকালে তাঁর ঘুমের ওষুধ বন্ধ করা হয়েছে। চিকিৎসকদের নির্দেশে সাড়াও দিচ্ছেন তিনি। এখন তিনি ভেন্টিলেশন ছাড়া কতটা সাড়া দিচ্ছেন। সকালে প্রাক্তন মুখ্যমন্ত্রী শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ও নেতারা।

 

Related articles

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...