Thursday, February 26, 2026

২৩ দফা দাবিতে দিল্লির AIIMS-এর নার্সদের কর্মবিরতি

Date:

Share post:

বেতন কাঠামো সহ ২৩ দফা দাবির ভিত্তিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি(Strike) শুরু করেছেন AIIMS-এর নার্সরা(Nurse)। এই কর্মবিরতির জেরে চিকিৎসা পরিষেবা প্রায় স্তব্ধ৷ বিপাকে AIIMS কর্তৃপক্ষ। ডিরেক্টর ডাঃ রণদীপ গুলেরিয়া কোভিড পরিস্থিতিতে কর্মবিরতি প্রত্যাহার করার অনুরোধ করেছেন। বলেছেন, দাবিদাওয়া নিয়ে আলোচনায় বসবেন৷ ওদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক (Union Health Ministry) এই ঘটনায় কড়া অবস্থান নিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ দিল্লি হাইকোর্টের ২০০২ সালের একটি রায় এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট আইনকে উল্লেখ করে AIIMS-এর ডিরেক্টরকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ অমান্য করে এভাবে কর্মবিরতি চালিয়ে গেলে প্রয়োজনে নার্সদের চাকরি থেকে বরখাস্ত করা হতে পারে বলে জানিয়েছেন AIIMS-এর মিডিয়া কোঅর্ডিনেটর বিশ্বনাথ আচার্য। প্রসঙ্গত, দিল্লি AIIMS প্রায় সাড়ে ৪ হাজার নার্স রয়েছেন। প্রায় সবাই-ই যোগ দিয়েছেন কর্মবিরতিতে৷

আরও পড়ুন-কৃষি আইন নিয়ে বিধানসভা অধিবেশনের দাবিতে কং-বাম বিধায়করা ধর্নায় বসবেন নবান্নে

spot_img

Related articles

বৃহস্পতির সকালে কেঁপে উঠল দার্জিলিং -জলপাইগুড়ি, কম্পন অনুভূত শিলিগুড়িতেও 

লক্ষ্মীবারের সকালে উত্তরবঙ্গে ভূমিকম্প (North Bengal earthquake)। ১১:৩৫ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় দার্জিলিং- কালিম্পং-জলপাইগুড়িতে। মৃদু কম্পন শিলিগুড়ির...

প্রোমোটার খুনে গ্রেফতার ৩, থমথমে পিলখানায় বৃহস্পতিবার সকালেও চলছে পুলিশি টহলদারি 

হাওড়ার গোলাবাড়ির পিলখানা (Pilkhana, Howrah Golabari area) এলাকায় প্রোমোটার খুনের ঘটনার ফোন কেটে গেছে চব্বিশ ঘণ্টা।এখনও পর্যন্ত তিনজনকে...

দেড় বছর পর চালু আগরতলা-ঢাকা-কলকাতা বাস পরিষেবা

ইউনূস বিদায় নিতেই সম্পর্ক ঠিক হতে শুরু করেছে ভারত-বাংলাদেশের (Ind- Bangladesh news)। দীর্ঘ ১৮ মাস পর আগরতলা-ঢাকা-কলকাতা বাস...

আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক, নির্বাচন সংক্রান্ত আলোচনার সম্ভাবনা

শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠক (cabinet meeting)। বিধানসভা নির্বাচনের আগে এই বৈঠক...