Wednesday, June 10, 2026

একুশের ভোটে লড়বে মিম, ওয়েসির সঙ্গে বৈঠকের পর জানালেন রাজ্যের নেতা জামিরুল

Date:

Share post:

সম্প্রতি বিহার নির্বাচনে (Bihar Assembly Election) অপ্রত্যাশিত ভালো ফলাফল অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসলেমিন(AIMIM) বা মিম রাজনৈতিকভাবে বাড়তি অক্সিজেন সঞ্চয় করেছে। আত্মবিশ্বাসী মিম
প্রধান আসাদউদ্দিন ওয়েসি (Asaduddin Owaisi)।
দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন, এবার তাদের লক্ষ্য বাংলায় কিছু করে দেখানোর। আর সেই লক্ষ্যেই একুশের বিধানসভা নির্বাচনে লড়াই করবে তাঁর দল মিম।

বাংলায় যাতে নিজেদের সংগঠনকে প্রস্তুত করে ভোট লড়া যায়, সেই লক্ষ্যেই হায়দরাবাদ থেকে আসাদউদ্দিন ওয়েসি-সহ দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন বাংলায় সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতা জামিরুল হুসেন।

সম্প্রতি মিমের বেশ কয়েকজন নেতা ও যুব সংগঠনের সদস্যরা দলের প্রতি ক্ষোভ উগরে দিয়ে তৃণমূলে যোগদান করেছে। এ প্রসঙ্গে জামিরুল বিশেষ কোনও মন্তব্য না করলেও বাংলায় বিধানসভা নির্বাচনে মিম যে লড়াই করবে সেটা তিনি স্পষ্ট করেছেন।

জামিরুল হোসেনের কথায়, “দলের প্রধানের সঙ্গে বৈঠক হয়েছে। বাংলায় লড়ার লক্ষ্য নিয়েই আমরা এগোচ্ছি। এখানকার পরিস্থিতি কেন্দ্রীয় নেতাদের জানানো হয়েছে। অনেক আসনেই প্রার্থী দেবে মিম। অন্যান্য রাজ্যের নেতারা বাংলায় প্রচারে আসবেন।”

আরও পড়ুন-গোয়া পঞ্চায়েত ভোটে গেরুয়া ঝড়, ভরাডুবি কংগ্রেসের

Related articles

বিধানসভায় সই জাল মামলায় ফের আদালতের দৃষ্টি আকর্ষণ অভিষেকের

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে সই জাল কাণ্ডের তদন্তে সিআইডির (CID) অতিসক্রিয়তার অভিযোগ। মঙ্গলবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা...

একধাক্কায় ১৮ আইএএস আধিকারিকের দায়িত্বে রদবদল নবান্নের

রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টনের সম্ভাবনার দিনেই নবান্নের (Nabanna) তরফে বড়সড় প্রশাসনিক রদবদলের নির্দেশিকা প্রকাশ্যে এসেছে। সরানো হলো একাধিক...

তৃণমূলের দলীয় কার্যালয়ে পুলিশের অতিসক্রিয়তা, মামলা দায়ের আদালতে 

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি তিরিশ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে মঙ্গলবার ওয়ারেন্ট ছাড়া তল্লাশি...

রাজ্যসভা থেকে ইস্তফার পর অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, বিজেপি শিবিরে যাচ্ছেন সুস্মিতা! 

সংসদীয় রাজনীতিতে ফের তৃণমূলের (TMC) ভাঙ্গন! সুখেন্দুশেখর রায়ের পর এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন সুস্মিতা দেব...