Thursday, March 5, 2026

মালদহে সায়ন্তনকে ঘিরে তৃণমূলের বিক্ষোভ, কর্মসূচি বাতিল করলেন বিজেপি নেতা

Date:

Share post:

এবার রাজ্য বিজেপি (BJP) সাধারণ সম্পাদক সায়ন্তন বসুকে (Sayantan Basu) ঘিরে ধরে বিক্ষোভ-স্লোগান। যার জেরে ওল্ড মালদহের (Maldah) ধানহাটি পালপাড়ায় সায়ন্তন বসুর চায়ে পে চর্চা কর্মসূচি ঘিরে তুমুল উত্তেজনা শুরু হয়। একই জায়গায় তৃণমূলের (Trinamool Congress) পালটা কর্মসূচি নেওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে যায়। বড়সড় গোলমালের আশঙ্কায় ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ।

যদিও শেষ পর্যন্ত বড় কোনও গোলমাল হয়নি। তবে বিজেপি নেতা সায়ন্তন বসুকে ঘিরে তৃণমূলের কর্মীরা স্লোগান দিতে থাকেন বলে অভিযোগ। পরে সায়ন্তন-সহ বিজেপির অন্যান্য কর্মী-সমর্থকরা ওই এলাকা ছেড়ে বেরিয়ে যান।

বিজেপির অভিযোগ, সায়ন্তন বসুর কর্মসূচি বানচাল করার জন্য তৃণমূল ওই এলাকায় জমায়েত করেছিল। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। স্থানীয় তৃণমূলের দাবি, পূর্বঘোষণা কর্মসূচি অনুযায়ী তারা পার্টির কাজ করছিলেন। সেখানে সায়ন্তন বসু আসবেন সেটা তাঁরা জানতেন না। আর যে উত্তেজনা তৈরি হয়েছিল সেটা বিজেপির অন্তর্কলহ বলেই দাবি তৃণমূলের।

উল্লেখ্য, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস দাবি করে আসছে, বিজেপি বাংলায় উত্তর প্রদেশের হিংসার রাজনীতি আমদানি করছে। এবার শাসকদলের সেই অভিযোগেই যেন সিলমোহর দিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। বেফাঁস উস্কানিমূলক মন্তব্য করেন বিজেপি নেতা। কার্যত প্রকাশ্যে খুনের ”হুমকি” দিলেন বিজেপি নেতা। বাংলায় উত্তরপ্রদেশ (UttarPradesh) মডেল চালু করবেন।
একইসঙ্গে জেল থেকে বের হওয়ার পর গাড়ি দুর্ঘটনা ঘটিয়ে মারা হবে! একটি জনসভা থেকে গতকাল এমনটাই হুমকি দিলেন সায়ন্তন।

রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) সভামঞ্চ থেকে রাজ্য সায়ন্তন বসুর স্পষ্ট হুঁশিয়ারি ছিল, “বিজেপি কর্মীদের উপর যাঁরা আক্রমণ করছেন, তাঁদের কাউকে ছাড়া হবে না। প্রাথমিকভাবে পুলিশ ধরবে, তারপর জেল হবে। আর জেল থেকে বেরনোর পর গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাবেন তাঁরা।”

আরও পড়ুন-একুশের ভোটে লড়বে মিম, ওয়েসির সঙ্গে বৈঠকের পর জানালেন রাজ্যের নেতা জামিরুল

spot_img

Related articles

পশ্চিম এশিয়ার যুদ্ধে বিশ্বের দুই ভাগ স্পষ্ট: ভারতের কী হবে, প্রশ্ন

হরমুজ প্রণালী দিয়ে কোনও দেশের জাহাজ যাবে না। ঘোষণা করার পর আবার মত বদল ইরানের। চিনকে (China) অনুমতি...

রাতভর CEO দফতরে ধর্নায় বামেরা! BJP-র বি-টিম তকমা মুছতে দেরিতে কমরেডরা, ব্যাখ্যা তৃণমূলের

নির্বাচন ঘোষণার আগে হঠাৎই সিইও দফতরে বামেরা। একদিকে নির্বাচনের আগে খাস কলকাতায় বহুদিন পরে লাল ঝাণ্ডা যে এখনও...

সেমির আগে ভক্তিতে আস্থা, ইংল্যান্ডের বিরুদ্ধে জানুন ভারতের সম্ভাব্য একাদশ

টি২০ বিশ্বকাপে (T20 World Cup Final)ফাইনালে উঠার লক্ষ্য নিয়ে লক্ষ্মীবারের সন্ধ্যায় ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত(India)। মুম্বই ওয়াংখেড়ে স্টেডিয়ামেই...

নাবালকের হাত থেকে চলল গুলি! মানিকচকে আহত ৩

মালদহের মানিকচকে দোল নিয়ে আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বুধবার সন্ধ্যায় রঙ খেলাকে কেন্দ্র করে গুলি চলার (firing)...