Friday, April 3, 2026

পরশু দিল্লি যাচ্ছেন শুভেন্দু, যোগ দেবেন বিজেপিতেই

Date:

Share post:

হলদিয়া স্বাধীনতা সংগ্রামী সতীশ সামন্ত(Satish Samanta) জন্মবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠানে নাম না করে তৃণমূল কংগ্রেসকে বিভিন্নভাবে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। তাঁর সেই অরাজনৈতিক মঞ্চের ভাষণের পরেই খবর, বৃহস্পতিবার দিল্লি(Delhi) যাচ্ছেন শুভেন্দু। সেখানেই সব জল্পনার অবসান হতে পারে বলে খবর। অমিত শাহের (Amit Shah) উপস্থিতিতে বিজেপিতে যোগ দেবেন শুভেন্দু; ঘনিষ্ঠ মহল সূত্রে খবর।

মঙ্গলবার, হলদিয়ার (Haldia) হেলিপ্যাড ময়দানে স্বাধীনতা সংগ্রামী ও তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক তথা হলদিয়া বন্দরের রূপকার সতীশচন্দ্র সামন্ত 121 তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মঞ্চে দাঁড়িয়ে নাম না করে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে সুর চড়ান শুভেন্দু। তিনি বলেন গণতন্ত্র হওয়া উচিত, “‘অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল’। কিন্তু এখন হচ্ছে ‘অফ দ্য পার্টি, ফর দ্য পার্টি, বাই দ্য পার্টি'”। যদিও এক্ষেত্রে তৃণমূলের (Tmc) নাম একবারও নেননি তিনি।

আরও পড়ুন – নাম না করে তৃণমূলকে ভোটে হারানোর হুঙ্কার শুভেন্দুর

এরপরই বহিরাগত ইস্যুতে সরব হন শুভেন্দু অধিকারী। সতীশচন্দ্র সামন্ত উদাহরণ তুলে ধরেন। বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে (Jawaharlal Nehru) কোনওদিন বহিরাগত বলে মনে করেননি সতীশচন্দ্র সামন্ত। এইখানেই স্পষ্ট ইঙ্গিত কী বলতে চাইছেন তিনি। গত কয়েকদিন ধরেই শাসকদলের বহিরাগত মন্তব্যে উত্তপ্ত রাজ্য রাজনীতি। এই পরিস্থিতিতে নাম না করলেও যে কোন দিকে বোঝা যাচ্ছে বলে মত রাজনৈতিক মহলের।

শুধু তাই নয়, নন্দীগ্রাম আন্দোলনে প্রথমে কোন রাজনৈতিক দল ছিল না বলেও মন্তব্য করেন শুভেন্দু অধিকারী।

এই পরিস্থিতিতে আবার সোমবারই শুভেন্দুর জন্য কেন্দ্রীয় নিরাপত্তা বরাদ্দ হয়েছে। কারণ, মন্ত্রিত্ব ছাড়ার আগেই রাজ্যের নিরাপত্তা ছাড়েন তিনি। এরপর তাঁর নিরাপত্তার দাবিতে রাজ্যপালকে চিঠি লেখেন দাদার অনুগামীরা। তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারীর জন্যে বুলেট প্রুফ গাড়ি-সহ কেন্দ্রীয় নিরাপত্তা বরাদ্দ করে কেন্দ্র।

এর মধ্যেই খবর, বৃহস্পতিবার দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী। কথা হবে অমিত শাহ সঙ্গে। দেখা হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও। সেখানেই শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিতে পারেন বলে সূত্রের খবর। আবার অসমর্থিত সূত্রের খবর, রাজ্যে ফিরে এসে পূর্ব মেদিনীপুরের সভা করে বিজেপিতে যোগ দেবেন তিনি। তবে, শনিবার, যৌথ মঞ্চে অমিত শাহ সঙ্গেই উপস্থিত থাকার কথা শুভেন্দুর।

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...