Friday, June 26, 2026

কৃষক আন্দোলন অচিরেই জাতীয় ইস্যু হবে, মন্তব্য সুপ্রিম কোর্টের

Date:

Share post:

কেন্দ্রের আনা নতুন তিনটি কৃষি আইনের (agri law) প্রতিবাদে কৃষকদের আন্দোলন ২১ দিনে পড়ল। দিল্লি সীমান্তে হাজার হাজার কৃষকের বিক্ষোভের আঁচ এবার সুপ্রিম কোর্টেও। এই অবস্থা বজায় থাকলে কৃষকদের বিক্ষোভ (farmers protest) ও আন্দোলন অচিরেই জাতীয় ইস্যুতে (national issue) পরিণত হবে বলে বুধবার মন্তব্য করল দেশের সর্বোচ্চ আদালত। কৃষক বিক্ষোভ নিয়ে হওয়া একাধিক মামলার পরিপ্রেক্ষিতে এদিন একথা বলে সুপ্রিম কোর্ট। পাশাপাশি আদালতের পর্যবেক্ষণ, সরকারের সঙ্গে বৈঠকে বসে আর লাভ নেই। কারণ একাধিক বৈঠক করেও সমাধান সূত্র মেলেনি। নতুন করে ফের আরেকটি বৈঠক হলেও তাতে লাভ হবে না। সরকার খোলা মনে কৃষকদের সঙ্গে তাদের সমস্যা নিয়ে আলোচনা না হলে এর নিষ্পত্তি হওয়া সম্ভব নয়।

এই পরিস্থিতিতে এদিন সুপ্রিম কোর্টের নির্দেশ, কেন্দ্রীয় সরকার ও কৃষক সংগঠনগুলির প্রতিনিধিদের নিয়ে একটি প্যানেল (panel) গঠন করে চলতি সমস্যা নিয়ে আলোচনা করুক দু’পক্ষ। তাতে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যের প্রতিনিধিদেরও রাখা হোক। প্রয়োজনে এতে মধ্যস্থতা করবে শীর্ষ আদালত। এই প্রস্তাব নিয়ে কেন্দ্রকে নোটিশ দেওয়ার পাশাপাশি কৃষক সংগঠনগুলির মতামত জানতে চেয়েছে শীর্ষ আদালত। বৃহস্পতিবার ফের মামলার শুনানি।

আরও পড়ুন – রাজনৈতিক ষড়যন্ত্র হচ্ছে: হস্তক্ষেপ চেয়ে রাজ্যপালকে চিঠি শুভেন্দুর

 

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...