Sunday, May 17, 2026

এফসি গোয়াকে ১-০ গোলে হারালো এটিকে মোহনবাগান

Date:

Share post:

আইএসএলের (ISL) ষষ্ঠ ম‍্যাচে জয় পেল এটিকে মোহনবাগান ( Atk Mohunbagan)। বুধবার তারা ১-০ গোলে হারালো এফসি গোয়াকে (Fc Goa)। এটিকে এমবির হয়ে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন রয় কৃষ্ণা (Roy krishna)।

আইএসএলে শেষ দুই ম‍্যাচে জয়ের মুখ দেখতে পায়নি হাবাসের ( Habas) দল। তাই বুধবার এফসি গোয়ার বিরুদ্ধে তিন পয়েন্টকে পাখির চোখ করে মাঠে নামে এটিকে মোহনবাগান। তাই এদিন উইলায়ামস, রয় কৃষ্ণা এবং মনভির এই তিন ফুটবলারকে প্রথম একাদশে রেখে দল সাজান হাবাস। ম‍্যাচের শুরু থেকেই এদিন আক্রমনে ঝাঁপায় বাগান শিবির। তবে প্রথমার্ধে গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় তারা।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমনে ঝাঁজ বাড়ায় মনভির সিং, রয় কৃষ্ণারা। পাল্টা আক্রমন চালায় এফসি গোয়া। ম‍্যাচের ৮৪ মিনিটে পেনাল্টি পায় বাগান শিবির। সেই সুযোগকে কাজে লাগান রয় কৃষ্ণা। পেনাল্টি থেকে গোল করে এটিকে মোহনবাগানকে ১-০ গোলে জয় এনে দেন ফিজির এই তারকা ফুটবলার। এই জয়ের ফলে ৬ ম‍্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে এটিকে এমবি। সোমবার আইএসএলে এটিকে মোহনবাগানের প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি।

আরও পড়ুন:তিন টেস্টে অধিনায়ক রাহানের ওপর ভরসা বিরাটের

Related articles

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...

পরিযায়ী শ্রমিকের জেলা পরিচয় মুছে দেব: ফলতায় প্রচারে আশ্বাস শমীকের

বিধানসভা উপনির্বাচনের আগে ফলতার নির্বাচনী প্রচার থেকে উন্নয়নের আশ্বাস বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। একদিকে এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য...

সমস্যা রয়েছে: সীমান্তের জমি অধিগ্রহণে গিয়ে সমাধানের আশ্বাস মন্ত্রী অশোকের

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন ৪৫ দিনের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার জমি কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফের হাতে তুলে...