Wednesday, March 18, 2026

শনিবার প্রায় ২০ ঘণ্টা দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে জল বন্ধ: পুরসভা

Date:

Share post:

আগামী শনিবার সকাল ১০টা থেকে রবিবার ভোর পর্যন্ত দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চলজুড়ে বন্ধ থাকবে জল সরবরাহ। কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে, গার্ডেনরিচ ওয়াটার ওয়ার্কসে কিছু মেরামতির কাজ থাকার জন্য দক্ষিণ কলকাতার বেশ কিছু এলাকায় বন্ধ থাকবে জল সরবরাহ। কালীঘাট বুস্টার পাম্পিং স্টেশন, রানীকুঠি, গড়ফা, চেতলা, বাঁশদ্রোণী-সহ একাধিক বুস্টার পাম্পিং স্টেশন বন্ধ থাকবে। তার জেরে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে শনিবার সকাল ১০টার পর থেকে জল সরবরাহ বন্ধ থাকবে। ফের জল সরবরাহ শুরু হবে ২০ তারিখ থেকে।

আরও পড়ুন- বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী পূর্তিতে বীর শহিদদের সম্মান ফোর্ট উইলিয়ামে

spot_img

Related articles

ভোটের আগে প্রস্তুতি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের বৈঠক সিইও দফতরে 

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক প্রস্তুতি পর্যালোচনায় বুধবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে অনুষ্ঠিত হল উচ্চপর্যায়ের বৈঠক। নির্বাচনকে...

ভোটের লড়াইয়ে মুখোমুখি ‘মা-ছেলে’, ডাবগ্রাম-ফুলবাড়িতে সম্পর্কের অগ্নিপরীক্ষা

একই পরিবারের সদস্যদের ভিন্ন রাজনৈতিক দলের হয়ে লড়াই করা নতুন নয় বঙ্গ রাজনীতিতে। কিন্তু সম্পর্ক যদি হয় মা-ছেলের...

ED তদন্তে হস্তক্ষেপ কাম্য নয়, আইপ্যাক মামলা স্থগিতের আবেদন খারিজ শীর্ষ আদালতে

কলকাতার আইপ্যাক (I-PAC)অফিসে ইডি হানা ঘিরে সুপ্রিম মামলায় বড় পর্যবেক্ষণ শীর্ষ আদালতের (Supreme Court)। বুধবার বিচারপতি প্রশান্ত কুমার...

ইডেনে প্রস্তুতি শুরু নাইটদের, বিমান জটে আটকে নারিনরা

আইপিএলের(IPL)  প্রস্তুতিতে মাঠে নেমে পড়ল কেকেআর(KKR)। মঙ্গলবার থেকেই কলকাতায় আসতে শুরু করেছিলেন নাইট ক্রিকেটার সাপোর্ট স্টাফরা, বুধবার বিকেলে...