Friday, June 26, 2026

বিধায়কের পদত্যাগপত্র নিয়েও নাটক অব্যাহত রাখলেন শুভেন্দু

Date:

Share post:

বিধায়কের(MLA) পদত্যাগপত্র নিয়েও প্রচার পেতে মরিয়া শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। তাঁর পদত্যাগপত্র গৃহীত না হওয়ার খবর বিধানসভার(Legislative Assembly) স্পিকার জানিয়ে দিয়েছেন। আর তারপরেই সে নিয়ে কটাক্ষ করেছেন শুভেন্দু। পাল্টা রাজনৈতিকমহল বলছে, পদত্যাগ নিয়েও নাটক করতে ছাড়লেন না শুভেন্দু।

কী বলেছেন শুভেন্দু? শুভেন্দুর বক্তব্য, “দেশে পদত্যাগী বিধায়কের বিধায়ক পদ খারিজ করতে ঝাঁপিয়ে পড়ে শাসক দল। আর এখানে বিদ্রোহী বিধায়কের বিধায়ক পদ বাঁচাতে মরিয়া রাজ্যের শাসক দল। এ যেন পুরো উলট পুরাণ। গোটা বিষয়টি আমি উপেক্ষা করছি। নৈতিকভাবে আমিই ঠিক। অধ্যক্ষ বড়জোর আমার সই যাচাই করার জন্য ডাকতে পারেন আমাকে। সে ক্ষেত্রে আমি যাব।”

আরও পড়ুন:অমিত শাহের সভার আগে উত্তপ্ত কেশপুর, হামলার অভিযোগ বিজেপির

তিনি প্রাক্তন সাংসদ, বিধায়ক, আবার রাজ্যের দুটি গুরুত্বপূর্ণ দফতরের প্রাক্তন মন্ত্রী। অথচ তিনি জানেন না পদত্যাগপত্র লেখার তারিখ এবং পদত্যাগ কবে থেকে করতে চাইছেন তার তারিখ উল্লেখ করা বাধ্যতামূলক। অথচ সেটাই নেই। রাজনৈতিক মহল বলছে আসলে এটা উদ্দেশ্যপ্রণোদিত। তিনি জানতেন না, স্পিকারের সামনে বসে পদত্যাগপত্র লিখতে হয়! রাজনৈতিকমহল বলছে হাস্যাস্পদ যুক্তি শুভেন্দুর। তাঁর লেখা চিঠি কিনা সে নিয়ে প্রশ্ন ওঠেনি। প্রশ্ন উঠেছে চিঠির বয়ান ও দেওয়ার পদ্ধতি নিয়ে। শুভেন্দু বিধায়ক থেকে যাওয়ার কৌশল করতেই এই চাল দিয়েছেন, বলছেন বিরোধীরা।

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...