Thursday, May 14, 2026

প্রতারণা এবং চুরির দায়ে গ্রেফতার মুম্বইয়ের টেলি অভিনেতা

Date:

Share post:

পুলিশ পরিচয় দিয়ে প্রবীণ নাগরিকদের সর্বস্ব লুট করার অভিযোগে গ্রেফতার করা হল মুম্বইয়ের এক টেলি অভিনেতাকে। ধৃতের নাম সালমান জাফরি। তার বিরুদ্ধে অভিযোগ, প্রবীণ নাগরিকদের ঠকিয়ে প্রায় ৫ লাখেরও বেশি মূল্যের গয়না চুরি করেছে সে। দেরাদুনের প্যাটেল নগর থানায় অভিযোগ দায়ের হতেই, দেরাদুন পুলিশের তরফে গোটা বিষয়টি মুম্বইয়ে অপরাধ দমন শাখাকে জানানো হয়। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের হয়েছে।

জানা গিয়েছে, প্রায়ই অভিযুক্ত সালমান জাফরি, বিমানে করে দেরাদুনে যেত। এমনকি চণ্ডীগড় সহ উত্তর ভারতের একাধিক শহরেও গিয়েছিল তিনি। জেরায় ধৃত জানিয়েছে, বিভিন্ন শহরে গিয়ে সে এই অপরাধ করেছে। পুলিশ পরিচয় দিয়ে, দেরাদুন ও চণ্ডীগড়ে গিয়ে সেখানকার মানুষদের বোকা বানাত সে। তারপর তড়িঘড়ি বিমানে করে সে ফিরে আসত মুম্বইয়ে।

ঘটনার অভিযোগ দায়ের হতেই, দেরাদুনের প্যাটেলনগর থানার পুলিশ ও মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার যৌথ এক অভিযানে আন্ধেরি থেকে গ্রেফতার করা হয় ওই অভিনেতাকে। শেষ পাওয়া খবর অনুযায়ী, তাকে ট্রানজিট রিমান্ডে দুন-এ নিয়ে যাওয়া হচ্ছে।

আরও পড়ুন : ধ্যান চাঁদের বায়োপিকে কিং খান!

অভিযুক্ত সলমন জাফরি, ছত্রপতি রাজা শিবাজি, চিতোরগড় কি রাজকুমারী পদ্মিনী, সাবধান ইন্ডিয়া ধারাবাহিকে কাজ করেছে। বিনোদন দুনিয়ার মানুষ হয়ে কি ভাবে তিনি এই ধরনের কাজের সঙ্গে জড়িয়ে পরলেন তা নিয়ে উঠছে প্রশ্ন।

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...