Monday, June 22, 2026

সুন্দরবনে গ্রেফতার ২ জলদস্যু, বাজেয়াপ্ত করা হয়েছে নৌকা

Date:

Share post:

সুন্দরবনের নদীপথ থেকে ২ জলদস্যুকে গ্রেফতার করল পুলিশ। দুষ্কৃতীদের নৌকা বাজেয়াপ্ত করা হয়।

পুলিশ সূত্রে খবর, সুন্দরবনের রায়মঙ্গল নদীর তীরে এবং বাংলাদেশের নদীর সীমান্তে জলপথে টহল দিচ্ছিল সুন্দরবন কোস্টাল থানার পুলিশ বাহিনী। টহল দেওয়ার সময় একটি সন্দেহভাজন নৌকাকে দেখতে পায় কোষ্টাল পুলিশ। এরপর হরিখালী ফরেস্টের কাছে ওই সন্দেহভাজন নৌকাটিকে আটকে দেয় সুন্দরবন কোস্টাল থানার পুলিশ ও বন দফতরের কর্মীরা। সেই সময় হঠাৎই নৌকা থেকে কয়েকজন দুষ্কৃতী পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। এরপর ক্যানিং সিআইয়ের উপস্থিতিতে বিএসএফ ও বনবিভাগের পুলিশের যৌথ অভিযানে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে। ধৃতদের নাম পলাশ মণ্ডল ও সুব্রত মণ্ডল।

জানা গিয়েছে, ধৃতদের বাড়ি সুন্দরবন কোস্টাল থানার সাতজেলিয়া ও শান্তিগাছি এলাকায়। পুলিশ দুষ্কৃতীদের কাছ থেকে উদ্ধার হওয়া নৌকাটি বাজেয়াপ্ত করেছে। পুলিশ জানান, শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে জলপথে অভিযান চালিয়ে ২ জন জলদস্যুকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নৌকাটি বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন-এবার বিজেপিকে বাংলা শাসনের সুযোগ দিন: অমিত শাহ

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...