Saturday, June 13, 2026

‘কেন ভারত’ থেকে আজ ‘ভারত নয় কেন’? বণিক সভায় সাফল্যের গল্প শোনালেন মোদি

Date:

Share post:

একটা সময় ছিল যখন বলা হতো ‘কেন ভারত’?(Why India) সেই অবস্থার পরিবর্তন হয়ে বর্তমানে ‘ভারত নয় কেন’?(why not India) বর্তমান সরকারের ক্ষমতায় এই উত্তরণই সবচেয়ে বড় সফলতা শনিবার অ্যাসোসিয়েটেড চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া(Assocham)-এর সভায় এমনটাই জানালেন দেশের প্রধানমন্ত্রী(Prime minister) নরেন্দ্র মোদি(Narendra Modi)। প্রধানমন্ত্রীর আরও দাবি, তাঁর সরকার যে সমস্ত সংস্কার এনেছে তাতে ভারত সম্পর্কে বিশ্ববাসীর ধারণাটাই বদলে গিয়েছে। একই সঙ্গে এই মঞ্চ থেকেই আগামী ২৭ বছরের অর্থনৈতিক রূপরেখা বেঁধে দিলেন নরেন্দ্র মোদি।

শনিবার অ্যাসোচ্যাম-এর সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আগে ভারতে বিনিয়োগের কথা উঠলে বিশ্বের লোক প্রশ্ন করত ভারত কেন! বিশ্ববাসীর ভাবধারা বর্তমানে পরিবর্তিত হয়েছে। এখন প্রশ্ন ওঠে ভারত নয়ই বা কেন? পাশাপাশি এদিনের অনুষ্ঠানে টাটা গোষ্ঠীর প্রধান হিসেবে রতন টাটার হাতে তিনি তুলে দেন অ্যাসোচ্যাম এন্টারপ্রাইজ অফ দ্য সেঞ্চুরি অ্যাওয়ার্ড। এছাড়াও এদিন ভারতের উন্নয়নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, গোটা বিশ্বে ভারতের অবস্থান নিয়ে যে ধারণা তৈরি হয়েছে তা অত্যন্ত ইতিবাচক। ১৩০ কোটি ভারতবসীর আশা ও স্বপ্ন এটাকে সম্ভব করেছেন।

আরও পড়ুন:অমিতের সভায় বিজেপিতে কারা যোগ দেবেন? নজর রাখুন

প্রসঙ্গত, অ্যাসোচামের প্রতিষ্ঠা সপ্তাহ উপলক্ষে এক সপ্তাহ ধরে চলবে এই অনুষ্ঠান। অনুষ্ঠানের থিম করা হয়েছে ইন্ডিয়াস রেসিলিয়েন্স: আত্মনির্ভর রোডম্যাপ টুওয়ার্ডস ৫ ট্রিলিয়ন ডলার ইকোনমি। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে এখনো পর্যন্ত বক্তৃতা দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, পীযূষ গোয়েল, নরেন্দ্র সিং তোমার, নীতিন গড়করি, রবিশঙ্কর প্রসাদের মত কেন্দ্রীয় মন্ত্রীরা।

Related articles

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...