Sunday, May 17, 2026

সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে সরকার ভেঙে দেওয়ার সুপারিশ নেপালের প্রধানমন্ত্রীর

Date:

Share post:

সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে তাঁর সরকার ফলস্বরুপ জরুরি বৈঠক ডেকে সরকার ভেঙে দেওয়ার সুপারিশ করলেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি(KP Sharma oli)। সংবাদমাধ্যম সূত্রে খবর এমনটাই। দ্য কাঠমান্ডু পোস্ট-এর প্রতিবেদন অনুযায়ী, শনিবার দলের শীর্ষ নেতাদের সঙ্গে একের পর এক বৈঠকের শেষে রবিবার সকালে মন্ত্রিপরিষদের জরুরি বৈঠক ডেকেছিলেন নেপালের প্রধানমন্ত্রী(Nepal Prime minister)। সেখানেই তিনি জানান, তাঁর সরকার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। সুতরাং এই সরকার ভেঙে দেওয়া হোক।

করোনাভাইরাস(Coronavirus), দেশের অর্থনীতি(Economy) সহ আরও একাধিক ইস্যুতে নেপাল রাজনীতিতে দীর্ঘদিন ধরে সমস্যা চলছিল। সরকারের ব্যর্থতার একের পর এক উদাহরণ তুলে ধরে ক্রমাগত চাপ বাড়িয়ে চলছিল বিরোধীরা। এর পাশাপাশি সংবিধান পরিষদীয় আইন-এর অধ্যাদেশের বিষয়টি নিয়ে নেপাল রাজনীতিতে রীতিমতো সংঘাত শুরু হয়। নিজের দলের অন্দরেও ওলি বিরোধী ক্ষোভ জমতে শুরু করে। সবকিছু মিলিয়ে নেপালে রাজনৈতিক অসন্তোষ চরমে ওঠে। যার জেরে শেষমেশ সরকার ভেঙে দেওয়ার সুপারিশ করলেন নেপালের প্রধানমন্ত্রী।

আরও পড়ুন:দেশে প্রথম প্রাণী সৎকারের জন্য বৈদ্যুতিক চুল্লি তৈরি দক্ষিণ দমদমে

এ প্রসঙ্গে নেপাল কমিউনিস্ট পার্টির(Communist Party) কেন্দ্রীয় সদস্য বিষ্ণু রিজাল সংবাদ মাধ্যমকে বলেন, ‘প্রধানমন্ত্রী সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন যার জেরে সরকার ভেঙে দেওয়ার সুপারিশ করেছেন।’ পাশাপাশি নেপাল কমিউনিস্ট পার্টির অন্য আরেক নেতা মাধব নেপালকে উদ্ধৃত করে এক সংবাদ সংস্থা জানিয়েছে, ‘পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ অসাংবিধানিক। ফলস্বরূপ অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিত।’

Related articles

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...