Thursday, May 14, 2026

বাউল বাড়িতে সারলেন মধ্যাহ্নভোজ, আতিথেয়তায় আপ্লুত অমিত শাহ

Date:

Share post:

দু’দিনের রাজ্য সফরে এসেছেন অমিত শাহ । গতকালই মেদিনীপুরে সভা করেন তিনি । আর আজ রবিবার দ্বিতীয় দিনে বোলপুর সফরে শাহ । সকালের রবীন্দ্রভবন, সঙ্গীতভবন হয়ে তিনি যান বাংলাদেশ ভবনে। উপাচার্য বিদ্যুৎ আচার্যের সঙ্গে বৈঠকও করেন তিনি ।
এরপর শ্যামবাটির রতনপল্লিতে বাসুদেব বাউলের বাড়ির পথে রওনা হয় তার কনভয় । দুপুর সোয়া দুটো নাগাদ মধ্যাহ্নভোজ সারতে বাসুদেব বাউলের বাড়িতে পৌঁছান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে বাউলের বাড়ির শিবমন্দিরে পুজো দিয়ে বাসুদেব বাউলের গান শোনেন তিনি । বাউল গানের সুরে তাল মেলাতে দেখা যায় অমিত শাহকে। তাঁকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান শিল্পীর পরিবার ।
রতনপল্লির বাসুদেব দাস বাউলের বাড়িতে আজকের মেনুতে ছিল হরেকরকম পদ।
মাটির থালায় কলাপাতা দিয়ে অমিত শাহকে খাবার পরিবেশন করা হয়।তার সঙ্গে ছিলেন দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, অনুপম হাজরা সহ একাধিক বিজেপি নেতা।
মেনুতে ছিল ভাত, মুগের ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আলুপোস্ত, পালং শাকের তরকারি। সঙ্গে ছিল স্যালাড, টোম্যাটোর চাটনি, পায়েস, টক দই। শাহি মেনুতে ছিল নলেন গুড়ের রসগোল্লাও।
এর আগে, এদিন সকালে শেষ মুহূর্তে মেনুতে সামান্য অদল-বদল করা হয়।মেনুতে অতিরিক্ত অন্তর্ভুক্ত হয় পায়েস। এছাড়া, মেনুতে ঢোকানো হয় আলুভাজা ও স্যালাডও।
বাউল বাড়িতে মধ্যাহ্নভোজ সেরে যারপরনাই খুশি স্বরাষ্ট্রমন্ত্রী। তার মতো ব্যক্তিত্বকে বাড়িতে খাওয়াতে পেরে আনন্দে আত্মহারা বাউল পরিবারও ।

Related articles

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...