Tuesday, June 2, 2026

সোশ্যাল মিডিয়া লিটারারি মিট, এক টুকরো টাটকা বাতাস নটী বিনোদিনী স্মৃতি বিজড়িত স্টারে

Date:

Share post:

সোশ্যাল মিডিয়া লিটারারি মিট। স্টার থিয়েটার চত্বরে। রবিবার, ২০ ডিসেম্বর, সন্ধ্যায়।

এক কথায় অভিনব, অসাধারণ, ব্যতিক্রমী। যারা এলেন না তাঁরা বড় মিস করলেন। সোশ্যাল মিডিয়ার নেতবাচক দিক নিয়ে যারা দিনরাত শাপান্ত করেন, তাঁদের বলব ‘এখন বিশ্ববাংলা সংবাদ’-এর (Ekhon Biswa Bangla Sangbad) পেজে এই অনুষ্ঠান দেখুন, পড়ুন। দেখবেন মন ভরে যাবে আজকের প্রজন্মের উদ্যোগ দেখে। ঐতিহাসিক স্টার থিয়েটার (Star Theatre) চত্বরে এদিন সন্ধ্যায় ছিল জন জোয়ার। নতুন প্রজন্মের সঙ্গে অভিজ্ঞদের সাহচার্য। সৌজন্যে চেয়ারপার্সন সুদীপ্তা রায়চৌধুরী মুখার্জি ও সৌরভ বিশাই। সৌরভ জানিয়ে গেলেন এই লিটারারি মিটের (Social Media international leterary meet) আন্তর্জাতিকতার ছোঁওয়া লাগছে আগামী বছরেই। আর একুশেই হচ্ছে বাংলা জুড়ে তিন প্রান্তে লিটারিরা মিট বা সাহিত্য সম্মেলন।

২০১৯ শুরু। দ্বিতীয় বছরেই সুপার হিট। ৩০টি সোশ্যাল মিডিয়ার বই প্রকাশ একই দিনে। কেউ কবিতা কেউ বা অন্য কিছু। সবটাই ভালবাসার টানে, সাহিত্যের টানে। মঞ্চে ছিলেন অর্থনীতিবিদ দেবাশিস মজুমদার (Debashis Majumdar), বাচিক শিল্পী তাপস চৌধুরী (Tapas Roy Choudhury), সমাজকর্মী সুমন রায়চৌধুরী ( Suman Roy Choudhury) আর জে রয় (R J Roy), এখন বিশ্ববাংলা সংবাদ-এর সম্পাদক অভিজিৎ ঘোষ ( Editor, Ekhon Biswabangla Sangbad, Abhijit Ghosh) এবং সাংবাদিক কুণাল ঘোষ (Kunal Ghosh)

কুণাল ছুঁয়ে গেলেন গেলেন তাঁর ব্যক্তিগত জীবন থেকে ছোটবেলার লিটল ম্যাগাজিন বিক্রির কথা, ভালবেসে সাহিত্যের কথা। নস্টালজিয়ার কথা। বললেন, সংবাদ মাধ্যম সব কথা বলতে না পারলেও সোশ্যাল মিডিয়া সেই ফাঁক পূরণ করে দিচ্ছে। আগামী দিনে সোশ্যাল মিডিয়াই হবে ‘মেইন স্ট্রিম মিডিয়া’ (Main stream Media), দাবি প্রাক্তন সাংসদের। অর্থনীতিবিদ দেবাশিস মজুমদার মেলালেন অর্থনীতি আর সোশ্যাল মিডিয়াকে। তাপসের কবিতা আর আর জে রায় শোনালেন সুদীপ্তা-সৌরভদের সঙ্গে তাঁর পুরনো সম্পর্কের কথা। আর অভিজিৎ ভালবাসার কথা শোনালেন রবীন্দ্রনাথের ভালবাসার গানে।

এমন অনুষ্ঠানের দিকে সাহিত্যপ্রেমীরা নিশ্চিত তাকিয়ে থাকবেন। কোভিড আতঙ্কের মাঝে ‘সোশ্যাল মিডিয়া লিটারারি মিট-২০২০’ নিশ্চিতভাবে এক টুকরো টাটকা বাতাস। অপেক্ষা থাকবে পরের বছরের জন্য।

আরও পড়ুন- বিনয়ের কড়া সমালোচনার পাশাপাশি বিজেপিকে রুখতে একত্রে চলার ডাক বিমলের

 

 

Related articles

“তৃণমূলের ভবিষ্য়ত নেই!“ ভাঙার ইঙ্গিতের পরে বিস্ফোরক তাপস, জল্পনা উড়িয়েও বিধানসভায় ঋতব্রত

একদা দুজনেই ছিলেন তৃণমূলে। একজন আগেই ছেড়ে বিজেপির হয়ে ভোটে লড়ে বিধায়ক, মন্ত্রী। আর একজন তৃণমূলের টিকিটে জিতে...

ইন্দ্রনীলের বিরুদ্ধে অভিযোগ জানাতে মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ঋদ্ধি

মঙ্গলবার সল্টলেকের রাজ্য বিজেপির দফতরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জনতার দরবারে (Janatar Darbar) সাধারণ মানুষের ভিড়...

“আমার ভরণপোষণের দায়িত্ব নিয়েছিল…” সুস্মিতার সঙ্গে সম্পর্ক নিয়ে অকপট ললিত

বছর চারেক আগে প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদির(Lalit Modi) সঙ্গে সুস্মিতা সেনের(Sushmita Sen) সম্পর্ক ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়।...

বাদুড়িয়ায় পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য!

তৃণমূল পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় (Baduria, North 24 Parganas)।সরকারি সামগ্রী বিক্রি...