Monday, May 11, 2026

রাজ্যে আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ তথ্য দিয়ে ওড়ালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি নিয়ে বিজেপির (Bjp) অভিযোগ খতিয়ান দিয়ে খারিজ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। মঙ্গলবার, মন্ত্রিসভার বৈঠকের পর নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আত্মহত্যা হলেও বলছে রাজনৈতিক খুন। স্বামী-স্ত্রীর ঝগড়া হলেও বলছে রাজনৈতিক খুন।” খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী দাবি করেন, ২০০১ থেকে ১১ সাল পর্যন্ত ৬৬৩ জন রাজনৈতিক নেতাকর্মী প্রাণ হারিয়েছেন। অথচ ২০১১ সালের পর থেকে সেই সংখ্যাই অনেক কমেছে।

রাজ্যের আইনশৃঙ্খলা এবং নারী নিরাপত্তার ক্রমশ অবনতি হচ্ছে বলে বারবার অভিযোগ করেছে গেরুয়া শিবির। সম্প্রতি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (Jp Nadda) কনভয়ে হামলার ঘটনার পর সেই অভিযোগ আরও জোরাল হয়। নবান্নে সাংবাদিকের মুখোমুখি হয়ে গেরুয়া শিবিরের সেই অভিযোগই খারিজ করেন মুখ্যমন্ত্রী। বিজেপিকে এদিন ম তীব্র ভাষায় কটাক্ষ করলেন মমতা। তিনি বলেন, খারিজ করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের নারী নিরাপত্তা যথেষ্ট আঁটসাঁট তা বোঝাতে এ প্রসঙ্গে খতিয়ান তুলে ধরেন। এছাড়াও কলকাতাকে সবচেয়ে নিরাপদ শহর হিসাবেও দাবি করেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

 

Related articles

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...

পুলিশের সামনে আগুন ১০ দোকানে! ডবল ইঞ্জিন দুর্ভোগ তুলে ধরে সরব অভিষেক

রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সদ্য ক্ষমতায় আসা বাংলার বিজেপি সরকার দাবি করছে...

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...

জ্বালানি সংকট: মানলেন মোদি, দেশাত্মবোধের নামে লকডাউন পরিস্থিতি ফেরানোর বার্তা!

গোটা বিশ্বে জ্বালানি সংকট চলাকালীন ভারতের বিজেপি সরকার বারবার এই দেশে জ্বালানির সংকটের কথা অস্বীকার করার চেষ্টা চালিয়ে...