Tuesday, June 23, 2026

বিজেপিতে যোগ দিযেছেন দলের নেতা, অফিসের দখল নিল তৃণমূল

Date:

Share post:

তৃণমূলের প্রাক্তন কার্যকরী সভাপতি বর্তমানে বিজেপিতে যোগ দেওয়া দেবাশিস মজুমদারের তৈরি করা পার্টি অফিসের দখল নিল তৃণমূল কংগ্রেস। মেদিনীপুরে অমিত শাহের সভায় তিনি বিজেপিতে যোগ দেন। তার আগে জেলার যুব ও ছাত্রদের নিয়ে তিনি এই পার্টি অফিস থেকেই কাজকর্ম করতেন । আজ সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা গিয়ে দেবাশিস মজুমদার এর নিয়ন্ত্রণে থাকা সেই অফিসের দখল নেয়।

অবশ্য দেবাশিস মজুমদারের দাবি এটা তার ব্যক্তিগত সম্পত্তি, হোল্ডিং নম্বর ট্যাক্স এবং বিদ্যুতের বিল তিনি নিজে দেন। ছাত্র যুবরাই অফিসটি ভাড়া নিয়েছিল তৃণমূলের কাজকর্ম চালানোর জন্য। আজ সকালেই ভাড়া ছেড়ে দেয় তৃণমূলের ছাত্র যুব সংগঠন। তৃণমূল জোর করে তার অফিস দখল করেছে বলে অভিযোগ। দেবাশিস মজুমদার আইনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন।

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...