Tuesday, June 23, 2026

অধিকারী-পরিবার ঘিরে জল্পনা তুঙ্গে, কাঁথির সভায় থাকবেন না জেলা সভাপতি শিশির

Date:

Share post:

কাঁথির অধিকারী-পরিবার ঘিরে জল্পনা আরও তীব্র হচ্ছে৷

দলত্যাগী শুভেন্দু অধিকারীকে ‘বার্তা’ দিতে
বুধবার কাঁথিতে জনসভার ডাক দিয়েছে তৃণমূল৷ এই সভায় থাকবেন তৃণমূল সাংসদ সৌগত রায় ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম৷ আর তাৎপর্যপূর্ণভাবে দলের জেলা সভাপতি তথা শুভেন্দু অধিকারীর বাবা কাঁথির সাংসদ শিশির অধিকারী মঙ্গলবার জানিয়ে দিলেন,
তিনি অসুস্থ, ওই সভায় যেতে পারবেন না।

গত কয়েকমাস ধরে শুভেন্দু পর পর ‘অরাজনৈতিক’ সভা করার পরেও অধিকারী পরিবারের বাকিরা নীরব ছিলেন৷ ফলে তাঁদের ঘিরেও জল্পনা তৈরি হয়। শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পর ওই পরিবারের বাকি তিনজন, তৃণমূলের পূর্ব মেদিনীপুরের জেলা সভাপতি শিশির অধিকারী, তমলুকের সাংসদ শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারী এবং শুভেন্দুর ছোটভাই কাঁথি পুরসভার চেয়ারম্যান সৌমেন্দু অধিকারী কী করবেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে৷ সেই পরিস্থিতিতে বাকি অধিকারীদের অবস্থান যাচাই করতেই কাঁথিতে সভা করছে তৃণমূল৷ জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি অখিল গিরি জানিয়েছেন, কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারীকে সভায় থাকার জন্য আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে৷ শিশিরবাবুকে আমন্ত্রণ জানানো হলেও বাকি দু’জনকে আলাদা করে ডাকা হয়নি।

আর এই সভাতেই থাকছেন না জেলা সভাপতি শিশির অধিকারী, বাকি দু’জন কী করবেন, এখনও জানা যায়নি৷

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...