Sunday, June 7, 2026

বিজেপিতে আদি-নব্য লড়াই প্রকাশ্যে, সায়ন্তনকে শোকজ করে প্রকাশ্যে চিঠি

Date:

Share post:

জিতেন্দ্র তেওয়ারির (Jitendra Tewari) বিজেপিতে (BJP) যোগ দেওয়া নিয়ে প্রতিবাদ করে শোকজ নোটিশ (Show Cause Notice) পেলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু (Sayantan Basu)। একইসঙ্গে চিঠি ধরানো হয়েছে দলের আরও দুই নেতাকে। এই চিঠি পেয়ে উত্তরও পাঠিয়ে দেওয়া হয়েছে। বিজেপি সূত্রের খবর, প্রকাশ্যে চিঠি চলে আসার পিছনে আসলে আদি ও নব্য বিজেপির (old vs new bjp clash) লড়াই। যা ক্রমশ জোরাল হচ্ছে।

কেন এই চিঠি? বিজেপি সূত্রে খবর, জিতেন্দ্র তেওয়ারির বিজেপিতে যোগ দেওয়া নিয়ে প্রকাশ্যে মন্তব্য করার কারণেই এই চিঠি। জিতেন্দ্র তেওয়ারির বিজেপি যোগ আটকাতে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা দিল্লি থেকে পাঠান বাবুল (Babul Supriya)। আর বাবুলের ভিডিও বার্তার পরিপ্রেক্ষিতে তাঁকে নৈতিকভাবে সমর্থন করেন সায়ন্তন। একইভাবে সমর্থন জলপাইগুড়ি জেলার নাগিরাকাটা মণ্ডলের প্রেসিডেন্ট সন্তোষ হাটি (Santosh Hati) ও আলিপুরদুয়ার জেলার সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা (Gangaprasad Sharma)। এই তিনজনকেই শোকজ করেন দলের সহ সভপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় (pratap Banerjee)।

সায়ন্তন শোকজের চিঠি পেয়ে বলেন, হ্যাঁ, পেয়েছি। দল চায় না দলবদলের বিষয়ে কেউ প্রকাশ্যে মুখ খুলুক। দলের আমরা একনিষ্ঠ কর্মী। তাই ভুল স্বীকার করে চিঠি দিয়েছি।

কিন্তু জিতেন্দ্রর বিরুদ্ধে মুখ খুলে বাবুল সুপ্রিয়ও কী শোকজের মুখোমুখি হয়েছেন। বিজেপি সূত্রে খবর, তাঁকেও সম্ভবত দিল্লি থেকে সূত্র শোকজের চিঠি দেওয়া হয়েছে। কিন্তু দলের অভ্যন্তরের শৃঙখলাভঙ্গের চিঠি এভাবে প্রকাশ্যে জানিয়ে দেওয়া বিজেপিতে শুধু নতুন নয়। কিন্তু সায়ন্তনের মতো রাজ্য বিজেপির শীর্ষ নেতাকে যেভাবে প্রকাশ্যে শোকজ করা হল তা বিজেপির আদি-নব্যর লড়াই প্রকাশ্যে।

 

Related articles

একই ব্রেসলেট, একই সময়ে পোস্ট; বলি অভিনেত্রীর অভিষেকের প্রেমের জল্পনা তুঙ্গে

কখনও একসঙ্গে দেখা যাওয়া, কখনও আবার সামাজিক মাধ্যমে (Social Media) ছড়িয়ে পড়া কিছু ইঙ্গিত। তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে...

‘ডায়মন্ড সিস্টেম’, উৎপল সিনহার কলম 

" পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল ... " অমল দত্ত বনাম পিকে, কাতানেচিও বনাম ডায়মন্ড, মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল। উত্তেজনায় থরথর। চায়ের...

ক্ষমতায় থাকলে বদমায়েশদের ভিড় বাড়ে: রাজ্যজুড়ে গ্রেফতারিতে সরব দেবাংশু

রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই তৃণমূলের (TMC) অন্দরে এবার ক্ষোভের আবহ। দুর্নীতি, তোলাবাজি ও বোমা বিস্ফোরণের মতো গুরুতর অভিযোগে...

মোলিনার দলের বিরুদ্ধে জয় আর্জেন্টিনার, কেন খেললেন না মেসি?

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে জয় পেল মেসিহীন আর্জেন্টিনা(Argentina)। গত বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ছিল হন্ডুরাস। ওই দেশটির কোচ...