Friday, June 26, 2026

TET: ১৬,৫০০ শূন্যপদে ইন্টারভিউ বিজ্ঞপ্তি বুধবার, ৩১ জানুয়ারি তৃতীয় টেট: মুখ্যমন্ত্রী

Date:

Share post:

নতুন বছরের আগে হবু শিক্ষকদের জন্য খুশির খবর। আগামী ৩১ জানুয়ারি রাজ্যজুড়ে হবে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য তৃতীয় টেট (Primary TET) লিখিত পরীক্ষা। এবং রাত পোহালেই অর্থাৎ আগামীকাল, বুধবার সেই নিয়োগের বিজ্ঞপ্তি জারি হতে চলেছে। আজ, মঙ্গলবার নবান্নে এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একইসঙ্গে ইন্টারভিউয়ের মাধ্যমে ১৬,৫০০ শূন্যপদে নিয়োগ করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী, সেই বিজ্ঞপ্তিও জারি হবে বুধবার।

এদিন মুখ্যমন্ত্রী জানান, আগামী ১০ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে শূণ্যপদে ইন্টারভিউ পর্ব। যত দ্রুত সম্ভব তৈরি হয়ে যাবে নিয়োগ প্যানেল। এর পাশাপাশি ৩১ জানুয়ারি অফলাইনে তৃতীয় টেটের কথাও ঘোষণা করেন মমতা। যেখানে অংশ নিতে চলেছেন প্রায় আড়াই লক্ষ পরীক্ষার্থী।

এর আগে গত ১১ নভেম্বর নিয়োগের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখন তিনি বলেছিলেন, “২০ হাজার ছাত্রছাত্রী টেট পাশ করেছেন। টেট লিখিত পরীক্ষার পর ইন্টারভিউ হয়। ১৬,৫০০ শূন্যপদ পূরণ করতে হবে। পাশ করেছে প্রায় ২০ হাজার।”

এছাড়া শিক্ষকদের বদলি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “১০,১৬৩ জন প্রাথমিক শিক্ষক বদলির আবেদন করেছিলেন। তার মধ্যে ৬,৪৬৬ জন শিক্ষক নিজের জেলায় বদলি হয়ে গিয়েছেন। যা প্রায় ৬৪ শতাংশ। উচ্চমাধ্যমিক শিক্ষকদের মধ্যে নিজের জেলায় ৫৫০২ জন বদলি চেয়েছিলেন। তার মধ্যে এখনও পর্যন্ত ৩,৮৫২ জনের বদলি মঞ্জুর করা হয়েছে। উচ্চমাধ্যমিকস্তরে মিউচুয়াল বদলি চেয়েছিলেন ৪৫৯৪ জন। ৪৪৯০টি আবেদন গৃহীত হয়েছে। ইতিমধ্যে ৯৮ শতাংশ আবেদন অনুমোদন দিয়েছে রাজ্য সরকার।”

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...