Sunday, May 17, 2026

কানাডায় উদ্ধার প্রধানমন্ত্রী মোদির ‘রাখী-বোন’ করিমা বালোচের দেহ

Date:

Share post:

কানাডার টরন্টো শহরেই (Toronto) রহস্য-মৃত্যু হয়েছে পাকিস্তান সেনাবাহিনী ও ISI-এর কট্টর সমালোচক বালোচ নেত্রী করিমা বালোচ (Karima Balochs)-এর৷ গত ২০ ডিসেম্বর শেষবারের মতো করিমাকে জনসমক্ষে দেখা গিয়েছিলো৷ মঙ্গলবার ‘দ্য বালোচিস্তান পোস্ট’ কাগজে তাঁর হঠাৎ নিরুদ্দেশ হওয়া ও খুনের খবর প্রকাশ করা হয়।

বালোচিস্তান আন্দোলনের অন্যতম প্রধান মুখ করিমা বালোচের মৃতদেহ ভেসে এসেছে কানাডার টরন্টোর (Toronto) লেকশোরের কাছে। ৪ বছর আগে, ২০১৬ সালে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে
(Narendra Modi} রাখী বেধেছিলেন এবং শুনিয়েছিলেন তাঁর স্বাধীনতা সংগ্রামের কাহিনি৷ ওই বছরের রাখী পূর্ণিমায় টুইটারে পোস্ট করা এক ভিডিও- বার্তায় মোদিকে শুভেচ্ছা জানিয়েছিলেন করিমা। বিশ্বের বিভিন্ন প্রান্তে বালোচিস্তানের স্বাধীনতা আন্দোলনকারীদের খবর বিশ্বের নানান দেশে ছড়িয়ে দিতে তিনি মোদিকে সেদিন অনুরোধও করেছিলেন৷ এই বালোচ-নেত্রীর রহস্যমৃত্যুর পিছনে ISI-যোগের সন্দেহ দানা বাঁধছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানাচ্ছে, টরন্টোর লেকশোরের কাছে একটি দ্বীপে ভেসে আসে করিমা বালোচের দেহ। পুলিশ এসে তাঁর দেহ সরিয়ে নেয়। করিমা বালোচের স্বামী হাম্মাল হায়দার এবং তাঁর ভাই দেহ শনাক্ত করেন। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। পাক সেনা ও আইএসআই (ISI) বালোচিস্তানের এই নেত্রীর খোঁজে তল্লাশিতে নেমেছিলো৷ ২০১৫ সালে কানাডায় শরণার্থী হিসেবে পালিয়ে আসেন করিমা। তার আগে বালোচিস্তানের টাম্প শহরে পাকিস্তানি সামরিক হানা থেকে অল্পের জন্য তিনি রক্ষা পেয়েছিলেন। কানাডায় এসে তিনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর ‘রাইটস ফর রাইটস’ প্রচারে যোগ দিয়ে বালোচিস্তানে রাজনৈতিক অপহরণ ও গুম করার বিরুদ্ধে কাজ শুরু করেন। বিবিসি-র বিচারে তিনি বিশ্বের ১০০ জন ‘সবচেয়ে প্রভাবশালী’ মহিলার তালিকায় স্থান পান।

আরও পড়ুন:দুঃস্বপ্নের নগরী দেখানোর চেষ্টা করছে কেন্দ্র, তথ্য দিয়ে জবাব মুখ্যমন্ত্রীর

গত মার্চ মাসে আর এক বালোচ আন্দোলনকর্মী সাংবাদিক সাজিদ হুসেন সুইডেন থেকে নিখোঁজ হন বলে জানিয়েছে সংবাদপত্রটি। পরে নদী থেকে তাঁর দেহ উদ্ধার হয়। সাজিদের বন্ধু ও আত্মীয়দের দাবি, তাঁকেও খুন করা হয়েছিল।

Related articles

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...