Friday, June 26, 2026

নিউটাউনে হোটেলে মহিলার রক্তাক্ত নগ্নদেহ উদ্ধার, ভাঙা মদের বোতল দিয়ে কুপিয়ে খুন!

Date:

Share post:

শহরে ফের হাড়হিম করা খুনের (Murder) ঘটনা! যা দেখলে বা শুনলে শিউরে উঠতে হয়! নিউটাউনের (Newtown) ডিডি ব্লকের একটি হোটেলে এক মহিলাকে নৃশংস ভাবে কুপিয়ে খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। হোটেল কর্মীদের বয়ান অনুসারে, মদের বোতল ভেঙে তা দিয়ে এলোপাতাড়ি ভাবে কোপানো হয়েছে ওই মহিলাকে। শরীরের একাধিক জায়গায় গভীর ক্ষতচিহ্ন রয়েছে। মহিলা একেবারে নগ্ন অবস্থায় হোটেলের রুমে রক্তাক্ত হয়ে পড়ে ছিলেন। জানা গিয়েছে, মৃতার নাম চুমকি ঘোষ। খুনের পর পলাতক অভিযুক্ত সঙ্গী যুবক। হোটেলের চারপাশ এখনও থমথমে পরিবেশ। তদন্ত শুরু করেছে নিউটাউন টেকনসিটি থানার পুলিশ। মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল মঙ্গলবার দুপুর ১টা নাগাদ এক মহিলা ও এক ব্যক্তি নিউটাউনের ওই হোটেলে আসে। মেদিনীপুর থেকে আসে তাঁরা। সেইমতো ডকুমেন্টস দিয়ে হোটেলের রুম বুক করে। ওই হোটেলের ২০১ নম্বর রুমে বরাদ্দ হয় তাঁদের জন্য। সন্ধ্যা ৭টা নাগাদ রুম ছাড়বে বলেও জানায় তাঁরা। এদিকে রাত ৮টা বেজে গেলেও তাঁরা রুম না ছাড়ায় হোটেলকর্মীরা তাঁদের ডাকতে থাকেন। দীর্ঘক্ষণ ডাকাজাকির পর কোনও সাড়া না মেলায় বিকল্প চাবি নিয়ে দরজা খোলেন হোটেল কর্মীরা। তারপর হাড়হিম করা দৃশ্য!

খাটের উপর মহিলার নগ্ন ও রক্তাক্ত মৃতদেহ দেখতে পান হোটেল কর্মীরা। আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। এরপর টেকনসিটি থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে দেহ উদ্ধার করে। হোটেলের সিসিটিভি (CCTV) ফুটেজ দেখে জানা যায় বিকেল ৪টে নাগাদ অভিযুক্ত যুবক হোটেল থেকে বেরিয়ে গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, মৃতা মহিলা বিবাহিত। তবে তাঁর সঙ্গী যুবকের পরিচয় সামনে আসেনি। পুলিশ তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...