Wednesday, June 3, 2026

সফল বরানগর- দক্ষিণেশ্বর মেট্রোর ট্রায়াল রান

Date:

Share post:

সফলতার সঙ্গে  শুরু হলো বরানগর- দক্ষিণেশ্বর মেট্রোর ট্রায়াল রান । বুধবার দুপুরে মেট্রো রেলের সেফটি ডিপার্টমেন্টের কর্তারা ট্রায়াল রানের আগে বরানগর এবং দক্ষিণেশ্বর এই দুটি স্টেশনের খুঁটিনাটি পরীক্ষা করে দেখেন। স্টেশনে নিরাপত্তা এবং যাত্রী সাচ্ছন্দ্য যাতে কোনওভাবে বিঘ্নিত না হয় সেদিকেই কড়া নজরদারি ছিল তাদের।
মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, তাদের ছাড়পত্র মিললেই সাধারণ যাত্রীদের জন্য নোয়াপাড়া থেকে এই দুই স্টেশন হয়ে মেট্রো রেল চলাচল করবে। সবকিছু ঠিকঠাক থাকলে নতুন বছরেই শুরু হতে পারে দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রো (Metro)। কলকাতার মেট্রোর এক্সটেনসন একেবারে শেষ পর্যায়ে। সাজিয়ে তোলা হয়েছে স্টেশন দুটি। এই দুই স্টেশন মেট্রোর সঙ্গে যুক্ত হলে দক্ষিণেশ্বর ও কালীঘাট, এই দুই তীর্থক্ষেত্রে অত্যন্ত কম সময়ে সহজেই পৌঁছিয়ে যেতে পারবেন যাত্রীরা।
নোয়াপাড়া থেকে মেট্রোর রেক এই দুই স্টেশন নিরাপদেই পেরিয়েছে বলে জানানো হয়েছে । ট্রায়াল রানের সময় উপস্থিত ছিলেন মেট্রো রেলের জিএম ও অন্যান্য আধিকারিকরা। এখন সাধারণের জন্য ট্রেন চলাচল শুরু হতে
কমিশনার অফ সেফটির সবুজ সঙ্কেত মেলার অপেক্ষায় সবাই ।

Related articles

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

প্রশাসনিক বৈঠকে ‘গঠনমূলক বিরোধী’র বার্তা তৃণমূলের, নবান্নে হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...

হাওড়ায় ড্রেনের জলে তলিয়ে মর্মান্তিক মৃত্যু কিশোরের, উদ্ধার দেহ

ড্রেনের জলে ডুবে মৃত্যু! মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) লিলুয়ার বেলগাছিয়া ভাগাড় (Lilua Belgachia Bhagar) এলাকায়। বুধবার...