Thursday, February 12, 2026

৭ জানুয়ারি নন্দীগ্রামের তেখালিতে মমতার সভা

Date:

Share post:

দল ছাড়ার পর শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikary) চ্যালেঞ্জ ছুঁড়ে তৃণমূল (TMC) নেতারা বলেছিলেন, “ক্ষমতা থাকলে নন্দীগ্রামে জিতে দেখাক শুভেন্দু”! এবার আসরে নামছেন খোদ তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী ৭ জানুয়ারি তৃণমূল নেত্রী সভা করবেন শুভেন্দুর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram)। তেখালি মাঠে হবে সেই জনসভা।

২০১১ সালে রাজ্যে রাজনৈতিক পালা বদলের সময় থেকে পরিবর্তনের আরেক নাম ছিল নন্দীগ্রাম। ঠিক তার ১০ বছর
পর ফের রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে নন্দীগ্রাম।
তাই একুশের হাইভোল্টেজ নির্বাচনের কথা মাথায় রেখে নতুন বছরের শুরুতে প্রচারে ঝড় তুলতে মমতা বন্দ্যোপাধ্যায় বেছে নিলেন নন্দীগ্রামকেই।

শুভেন্দু দল ছাড়ার পর তাঁরই বিধানসভা ক্ষেত্র নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই শুভেন্দুর বিরুদ্ধে ক্ষোভ দানা বাঁধছে। নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ক শহিদ জননী ফিরোজা বিবিও ক্ষোভ উগরে দিয়েছেন শুভেন্দুর উপর। ২০১৬ সালে ফিরোজা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় শুভেন্দুকে নিজের জেতা আসন ছেড়ে দিয়েছিলেন। তারপর মমতা নন্দীগ্রামে সভা করে শুভেন্দুকে জিতিয়ে মন্ত্রী সভায় আনার ঘোষণা করেছিলেন এবং তেমনটাই হয়েছিল। সেই শুভেন্দু-ই এখন ভোটের আগে তৃণমূল ছেড়ে বিরোধী শিবিরে নাম লেখায় ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে নন্দীগ্রাম জুড়ে। এবার সেই নন্দীগ্রামে জনসভা করে তৃণমূল নেত্রী কী বার্তা দেন সেটাই দেখার!

spot_img

Related articles

প্রভাব ফেলবে না SIR! নির্দিষ্ট সময়েই ফলপ্রকাশ, মাধ্যমিক শেষে ঘোষণা পর্ষদ সভাপতির

নির্বিঘ্নেই শেষ হল এ বছরের মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এসআইআর (SIR) যেমন কোনও প্রভাব ফেলতে পারেনি, তেমনই...

নিকাশি সংস্কারে বরাদ্দ ২৯ কোটি, শ্রমিকদের সুরক্ষায় নতুন কমিটির ঘোষণা মন্ত্রী মানস ভুঁইয়ার

রাজ্যের সেচ ও জলনিকাশি ব্যবস্থার আমূল পরিবর্তনে একগুচ্ছ নতুন কর্মসূচির কথা ঘোষণা করলেন সেচ ও জলপথ মন্ত্রী মানস...

ধর্মঘটের ডাক ব্যর্থ! জেলায় জেলায় সরকারি অফিসে স্বাভাবিক কাজকর্ম

বামেদের ডাকা ধর্মঘটের তেমন কোনো প্রভাব পড়ল না রাজ্য প্রশাসনের সদর দফতর থেকে শুরু করে জেলা স্তরের সরকারি...

নিজেকে ভালবাসো: ভ্যালেন্টাইন উইকে বার্তা ঋতুপর্ণা-ভাগ্যশ্রীর

ভালোবাসা সপ্তাহ এলেই সম্পর্ক, উপহার আর সোশ্যাল মিডিয়ার রঙিন ছবিতে ভরে ওঠে চারদিক। কিন্তু এই ভ্যালেন্টাইনে একটু অন্য...