Monday, May 11, 2026

বিরাট, শামি না থাকায় অস্ট্রেলিয়ার সুবিধে, বললেন ল‍্যাঙ্গার

Date:

Share post:

মেলবোর্নে দ্বিতীয় টেস্টে (Melbourne 2nd test) বিরাট কোহলি ( Virat kohli) এবং মহম্মদ শামি ( Mohammad Shami) না থাকায় টিম অস্ট্রেলিয়ার( Australia ) সুবিধে হবে মনে করছেন, অজি কোচ জাস্টিন ল‍্যাঙ্গার (Justin Langer)। ২৬ তারিখ থেকে শুরু হবে বক্সিং ডে টেস্ট (Boxing day test) । সেই ম‍্যাচে পাওয়া যাবে না বিরাট কোহলি এবং মহম্মদ শামিকে। আর তাতেই অস্ট্রেলিয়া বাড়তি সুবিধা পাবে বলে মনে করছেন ল‍্যাঙ্গার।

বছরের শুরুতে প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন অনুষ্কা শর্মা। সেই কারনে প্রথম টেস্ট খেলে দেশে ফিরে এসেছেন বিরাট। তাই দ্বিতীয় ম‍্যাচে কোহলিকে ছাড়াই মাঠে নামবে টিম ইন্ডিয়া। অপরদিকে একদিনের ম‍্যাচে চোট পেয়ে টেস্ট সিরিজ থেকে ছিটকে যান মহম্মদ শামি। এই প্রসঙ্গে অস্ট্রেলিয়া কোচ বলেন, ” দ্বিতীয় টেস্টে এই দুই ক্রিকেটার না থাকায় মানসিক ভাবে অনেকটাই ব‍্যাকফুটে থাকবে টিম ইন্ডিয়া। বিরাট কোহলি সর্বকালের সেরা ব‍্যাটসম‍্যান। আর মহম্মদ শামি ভারতীয় দলের অন‍্যতম প্রধান বোলার। তাই এই দুজন না থাকাতে অস্ট্রেলিয়ার সুবিধে হবে।”

দ্বিতীয় টেস্টে বিরাট এবং শামি না থাকলেও, টিম ইন্ডিয়াকে হালকা ভাবে নিতে নারাজ অজি কোচ। ম‍্যাচের প্রথম দিন থেকেই ভারতকে চাপে ফেলতে মরিয়া জাস্টিন ল‍্যাঙ্গার।

আরও পড়ুন:পুজারাকে নিয়ে বিশেষ পরিকল্পনা নেথানের

Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...