Monday, May 4, 2026

দলে যোগ দেওয়ায় শনিবার কলকাতায় শুভেন্দু-সংবর্ধনা বিজেপির

Date:

Share post:

গেরুয়া শিবিরে সামিল হওয়ার পর প্রথমবার কলকাতায় আসছেন বিজেপি (BJP) নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)৷ সূত্রের খবর, আগামীকাল, শনিবার, কলকাতার হেস্টিংস এলাকার রাজ্য বিজেপি-র দফতরে প্রথমবার যাবেন শুভেন্দু। তবে, একা শুভেন্দু নন, তাঁর সঙ্গেই যাঁরা ১৯ তারিখ বিজেপিতে যোগ দিয়েছেন, তাঁরা সবাই-ই আসবেন৷ ওইদিন তাঁদের সংবর্ধনা দেবে রাজ্য বিজেপি।

বিজেপি সূত্রের খবর, ওইদিন একটি গুরুত্বপূর্ণ বৈঠকও হবে৷ বৈঠকে দলে সদ্য আসা নেতারা কী ভাবে কাজ করবেন, কোন ফ্রন্টে কাজ করবেন, তা স্থির হবে। নবাগতদের অনেককে দলের বিভিন্ন শাখা সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে সেদিনই৷ বঙ্গ-বিজেপি সূত্রে খবর, শনিবার শুভেন্দুর সঙ্গেই বিজেপি-তে যোগ দেওয়া ৯ বিধায়ক, সাংসদ সুনীল মণ্ডল ও আলিপুরদয়ারের প্রাক্তন সাংসদ দশরথ তিরকের কলকাতায় আসার কথা। এ ছাড়াও বিভিন্ন দল থেকে যে সব পদাধিকারী বিজেপিতে যোগ দিয়েছেন, তাঁদেরও হেস্টিংস অফিসে আমন্ত্রণ জানানো হয়েছে৷ বিজেপিতে নবাগত নেতাদের সংবর্ধনা দেওয়ার রীতি আছে৷ একইভাবে সংবর্ধিত করা হয়েছিলো মুকুল রায়, শোভন চট্টোপাধ্যায়কেও৷ এবার শুভেন্দু-সহ বাকিদের ‘বরণ’ করা হবে।
সূত্রের খবর, শুভেন্দু- সংবর্ধনায় থাকবেন কৈলাস বিজয়বর্গীয়, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়। নন্দীগ্রামে ৭ জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার পরদিন, ৮ জানুয়ারি, একই জায়গায় বিজেপি-র সমাবেশ হবে বলে ঘোষণা করেছেন শুভেন্দু। সেই সভার প্রস্তুতি নিয়েও আলোচনা হতে পারে শনিবারের বৈঠকে।

Related articles

আগামী ৬ মাস রাজ্যে থাকবে সিএপিএফ, কোথায় কত জওয়ান বিজ্ঞপ্তি প্রকাশ কমিশনের

রাজ্যের ভোট গণনার দিনেই নির্বাচন পরবর্তী অশান্তির আশঙ্কায় আগামী ৬ মাস রাজ্যে সিএপিএফ (CAPF) মোতায়েনের বিজ্ঞপ্তি জারি করল...

কেরালমে পালাবদল, তামিলনাড়ুতে নেমেই শতাধিক: দক্ষিণের প্রাথমিক ট্রেন্ড

যেখানেই বিপদে বিজেপি (BJP), সেখানেই ভোট গণনায় স্লো করে দেওয়ার প্রবণতা জাতীয় নির্বাচন কমিশনের(Election Commission)। তবে দক্ষিণের তামিলনাড়ু...

বিয়ে করছেন? প্রশ্ন শুনে লাজুক মুখে উত্তর দিলেন গিল

বিয়ে নিয়ে ফের প্রশ্নের সম্মুখীন হতে হল শুভমান গিলকে (Shubman Gill)। বিগত কয়েক বছর ধরেই মাঠের বাইরে চর্চায়...

সূর্যাস্তের পরে তৃণমূলের জয় নিশ্চিত, বাঘের বাচ্চার মতো লড়াই করুন: বার্তা দলনেত্রীর

দয়া করে গণনাকেন্দ্র, এলাকা ছেড়ে বেরিয়ে আসবেন না কাউন্টিং এজেন্ট থেকে দলীয় কর্মী-প্রার্থীদের জরুরি বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
91 এগিয়ে
বিজেপি
197 এগিয়ে
কংগ্রেস
1 এগিয়ে
বামফ্রন্ট
1 এগিয়ে
আই এস এফ
2 এগিয়ে
অন্যান্য
1 এগিয়ে