Tuesday, June 2, 2026

কেন সৌরভ-রাজ্যপাল দীর্ঘ বৈঠক? জল্পনার পারদ উস্কে লুকিয়ে ছাড়লেন রাজভবন

Date:

Share post:

অভিষেক-শুভেন্দু (Abhishek-Shuvendu) রাজনৈতিক লড়াইয়ের মাঝে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে উঠল সৌরভ গঙ্গোপাধ্যায়-রাজ্যপালের দীর্ঘ বৈঠকের ( Saurav-governor meeting) কারণে। রবিবার হঠাৎই বিকেল সোয়া চারটে নাগাদ সৌরভ রাজভবনে আসেন। চিত্র সাংবাদিকদের সামান্য ছবি তোলার সুযোগ দিয়ে রাজভবনে ঢুকে যান। দীর্ঘ দেড় ঘন্টার বেশি বৈঠকের পরে সাংবাদিকদের এড়িয়ে বেরিয়ে যান অন্য গেট দিয়ে।

কেন এই বৈঠক? কেন এই দীর্ঘ বৈঠক? সেটা কী একান্তই ব্যক্তিগত? নাকি দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রকের ( home ministry) নির্দেশে সৌরভের কাজ শুরু হয়ে গেল? এ জল্পনা অব্যাহত। কারণ, সৌরভের বাংলার রাজনীতিতে পদার্পণ নিয়ে কানাঘুষো তুঙ্গে। সৌরভ কী করবেন, সে নিয়ে ধোঁয়াশা রেখে দিয়েছেন। রবিবার বিকেলে রাজ্যপালের সঙ্গে বৈঠক করে সৌরভের অন্য গেট দিয়ে বেরিয়ে যাওয়ায় সেই জল্পনা আরও মাথা চাড়া দিয়েছে। তাহলে কী সৌরভ বিজেপির মুখ ( Face of Bjp) হচ্ছেন আগামী ভোটে? চাপান-উতোর অব্যাহত। যদিও এই বৈঠক নিয়ে রাজ্যপাল বলেন, “সৌরভের সঙ্গে একাধিক বিষয়ে আলোচনা হয়েছে। উনি ইডেনে যাওয়ারও আমন্ত্রণ জানিয়েছেন”।

আরও পড়ুন- গেরুয়া নীতি-আদর্শ বা কর্মসূচি নয়, দাঁতনে ব্যক্তিগত আক্রোশ মেটানোর ভাষণ শুভেন্দুর

Related articles

আন্তর্জাতিক ষড়যন্ত্রে পহেলগাম-হামলা! ‘হামাস’ যোগের ইঙ্গিত NIA-র চার্জশিটে

পহেলগাম জঙ্গিহানার (Pahalgam Attack) তদন্তে এবার আন্তর্জাতিক যোগসূত্র খুঁজে পেল তদন্তকারী সংস্থা NIA (NIA Investigation)। তদন্তকারীদের অনুমান, এই...

তৃণমূলকে ব্যান করা উচিত! মন্ত্রী হয়েও ‘নিদান’ দিলীপের

মন্ত্রী হওয়ার পরেও নিদান দিলীপ ঘোষের (Dilip Ghosh)। এবার দুর্নীতির দায়ে গোটা তৃণমূল (TMC) দলটাকেই ব্যান করার নিদান...

ঘরের মাঠেই বিদেশ সফর! এশিয়ান গেমসের আগে প্রস্তুতি সিরিজ ভারতের

দেশের মাটিতেই এবার বিদেশ সফর করবে ভারতীয় দল(India)। আগামী সেপ্টেম্বর মাসে আফগানিস্তানের(Afghanistan ) টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে দিল্লিতে।...

তীব্র দাবদাহে পুড়ছে দক্ষিণবঙ্গ, ঝড়বৃষ্টি উত্তরে

জুন মাসের শুরু থেকেই ঊর্ধ্বমুখী উষ্ণতা দক্ষিণবঙ্গবাসীর জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। মাসের দ্বিতীয় দিনেও তীব্র গরমে হাঁসফাঁস...