Wednesday, May 13, 2026

মমতাকে নিয়ে গবেষণা করে ডক্টরেট

Date:

Share post:

মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Benarjee) নিয়ে পিএইচডি (Phd) করে ডিগ্রি পেলেন পূর্ব বর্ধমানের কালনার দরিদ্র পরিবারের মেধাবী ছাত্র। কৃষকের ছেলে রেজাউল ইসলাম মোল্লা (Rezaul Islam Molla) বিধানসভা নির্বাচনের আগে তাঁর গবেষণার পত্র মুখ্যমন্ত্রীর (Chief Minister) হাতে তুলে দিতে চান তিনি। পশ্চিমবঙ্গ-সহ সারা দেশের মানুষের কাছে তাঁর গবেষণার বিষয়টি তুলে ধরার বিষয়েও উদ্যোগী হয়েছেন রেজাউল। 2021-এর নির্বাচনে তাঁর গবেষণাপত্র (Research Paper) শাসকদলকে ‘মাইলেজ’ (Mileage) দিতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

পূর্ব বর্ধমানের কালনার (Kalna) হাতিপোতা গ্রামের বাসিন্দা রেজাউল ছাত্রাবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিভিন্ন আন্দোলন দেখেই সিদ্ধান্ত নেন নেতৃত্ব নিয়ে যদি রিসার্চ করতে হয়, তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েই করবেন।

রেজাউল জানান, সাড়ে পাঁচ বছর ধরে গবেষণা কাজ চালিয়ে তাঁর মনে হয়েছে, সাধারণ মানুষের স্বার্থে তৃণমূলনেত্রীর (Tmc) যে চিন্তা-ভাবনা রয়েছে, তা অন্য নেতা-নেত্রীর মধ্যে দেখা যায় না। এ বিষয়ে দেশের অন্যান্য নেতা নেত্রীদের সম্পর্কেও তিনি লেখাপড়া করেছেন। ২১ ডিসেম্বর ইউজিসি-র (UGC) থেকে ফেলোশিপও (Fellowship) পেয়েছেন। গবেষণাপত্র মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়ার পাশাপাশি সেটি বাংলায় এবং ইংরেজিতে বই আকারে প্রকাশ করারও ইচ্ছে রয়েছে রেজাউল।

 

Related articles

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...