Thursday, June 4, 2026

চিঠি পেলেও ডিভোর্স দেব না: সাফ জানালেন সুজাতা

Date:

Share post:

যাঁর দল বদল দিনেই ঘর ভাঙার খবরে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি, সেই সুজাতা মণ্ডল (Sujata Mandal) হাতে পেয়েছেন স্বামী সৌমিত্র খাঁর (Soumitra Khan) পাঠানোর ডিভোর্সের চিঠি। তবে ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’-কে একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, কোনোমতেই ডিভোর্স (Divorce) দেবেন না সুজাতা।

শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) তৃণমূল (Tmc) ছেড়ে বিজেপিতে (Bjp) যোগ দেওয়ার একদিন পারেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ। আর সেই যোগদানের কয়েকঘণ্টার মধ্যেই সাংবাদিক বৈঠক করে স্ত্রীকে ডিভোর্স দেওয়ার কথা ঘোষণা করেন সৌমিত্র। এমনকী নিদান দেন, খাঁ পদবি ব্যবহার করতে পারবেন না সুজাতা। তারপরে হুগলি (Hoogli) নদীতে অনেক জল বয়ে গিয়েছে শেষ পর্যন্ত স্ত্রীকে ডিভোর্সের নোটিশ (Notice) পাঠিয়েছেন বিজেপি সাংসদ। এদিন সেই চিঠি হাতে পেয়েছেন সুজাতা। তাঁর পৈতৃক বাড়িতে সেই চিঠি পাঠানো হয়েছে। কিন্তু তারপরেই সুজাতা স্পষ্ট জানিয়ে দেন, তিনি ডিভোর্স দেবেন না। আইনত ভাবে লড়বেন এবং এ বিষয়ে যা কথা বলার বলবেন তাঁর আইনজীবী।

কীভাবে তাঁর দলবদলের জন্য তাঁর স্বামী তাঁকে ডিভোর্স দিতে পারেন তাই নিয়ে আইনত ভাবে লড়বেন তিনি। যদিও সৌমিত্র তাঁর ডিভোর্সের কারণ হিসেবে সুজাতার বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন। কিন্তু সুজাতার প্রশ্ন, এতদিন সেটা মনে না হয়ে ঠিক দলবদলে দিনেই কেন অভিযোগ করলেন সৌমিত্র? এখন আইনত এই বিবাদের কী সমাধান হয় সেটাই দেখার।

আরও পড়ুন-দল বদলের জল্পনার মাঝেই এবার নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন শান্তনু

Related articles

সই-জাল কাণ্ডে ব্যাঙ্কশাল আদালতে অরূপ রায়-সহ তৃণমূল বিধায়করা

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে সই-জাল কাণ্ডে (Signature Forgery Case) তোলপাড় রাজ্য রাজনীতি। বুধবারই বিধানসভায় ৫৮ জন বিধায়কের...

কুর্শিতে বসেই নজরে ‘যুব যুগ’: পড়ুয়াদের বিনামূল্যে বাস পরিষেবা, ৫৬ হাজার সরকারি চাকরি

বুধবারেই কর্নাটকের (Karnataka) মসনদে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ডি কে শিবকুমার (D K Shivkumar)। পরদিনই রাজ্যের যুবসমাজ ও...

করো লড়াই: ঘুরে দাঁড়ানোর মুহূর্তে মনীষীদের শ্রদ্ধা তৃণমূল সুপ্রিমোর

লড়াইয়ের মুহূর্তে মনীষীদের প্রণাম তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Beranjee)। বৃহস্পতিবার, ’করো লড়াই...’ প্রতুল মুখোপাধ্যায়ের গানের ধ্বনিতেই...

শহরে ওয়াটার মেট্রো থেকে সৈকতের মৎস্যজীবী: ডবল ইঞ্জিন উন্নয়ন ঘোষণা শুভেন্দুর

জলপথ ও বন্দরের উন্নয়নের বিষয়টি এতটা ব্যাপক যে এবার অন্যান্য রাজ্যের মতো জলপথ পরিবহন ও বন্দর উন্নয়ের বিষয়গুলি...