Tuesday, April 21, 2026

এটিকে-মোহনবাগানের সামনে চেন্নাইয়িন, জয়ের হ্যাটট্রিক চাইছেন হাবাস

Date:

Share post:

মঙ্গলবার আইএসএলে এটিকে-মোহনবাগানের সামনে চেন্নাইয়িন। এই ম্যাচের আগে বিশ্রাম মেলায় ফুটবলাররা এখন আগের থেকে অনেকটাই তরতাজা। জাভি হার্নান্দেজ খেলতে পারবেন। পর পর ম্যাচ এবং ফুটবলারদের চোট-আঘাত নিয়ে সবুজ মেরুন কোচের আপাতত কোনও অভিযোগ নেই।
আত্মতুষ্ট নন রয় কৃষ্ণরাও। চেন্নাইয়িনকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক চাইছেন হাবাস।
এই চেন্নাইয়িন শিবির ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ২-২ গোলে খেলা শেষ করেছে। অন্য দিকে গোয়া, বেঙ্গলুরুর মতো দুই শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়েছে । এটিকে-মোহনবাগানের বিরুদ্ধে মাঠে নামার আগে রীতিমতো আত্মবিশ্বাসী তারা।
রয় কৃষ্ণরা কি আত্মতুষ্ট? হাবাস বলছেন, ‘‘আত্মতুষ্টির কোনও জায়গাই নেই। ভাল লাগছে এটা দেখে যে, টিম উন্নতি করছে।’’
গতবার চেন্নাইয়িনকে মাটি ধরিয়েই ট্রফি ঘরে তুলেছিলেন হাবাস। এ বার আবার সেই চেন্নাইয়িন? তবে কি এগিয়ে থেকেই মাঠে নামছে এটিকে-মোহনবাগান ব্রিগেড? ধুরন্ধর স্পেনীয় কোচ মানতে চান না। তিনি বলেন, ‘‘আগের বারের টুর্নামেন্টের সঙ্গে এ বারের কোনও মিলই নেই। আগে কী হয়েছে, তা নিয়ে ভাবছি না। আমরা নিজেদের নিয়েই ভাবতে চাই।’’

বেঙ্গালুরুর বিরুদ্ধে প্রেসিং ফুটবল এবং আক্রমণাত্মক খেলে ম্যাচ বের করে এনেছিল এটিকে-মোহনবাগান। একই স্ট্র্যাটেজিতে চেন্নাইয়িনের বিরুদ্ধে খেলবেন কিনা, সে ব্যাপারে কিছু জানাননি উইলিয়ামস। চোট সারিয়ে ফেরার পরে তাঁর গোল খিদে যে বেড়েছে, তা স্পষ্ট করে দিয়েছেন উইলিয়ামস। তিনি বলেছেন, ‘‘আক্রমণ ভাগের প্লেয়াররা গোল করতেই চায়। আমিও চাই গোল করতে।’’ এখন দেখার শেষ পর্যন্ত সবুজ মেরুনের এই স্ট্র্যাটেজি কতটা কার্যকর হয়।

Related articles

নির্বাচনের মধ্যে ক্রমাগত সক্রিয় ইডি: তলব নুসরৎকে

২০২০ সালের মামলায় নতুন করে তলব প্রাক্তন তৃণমূল সাংসদ নুসরৎ জাহানকে। রেশন সংক্রান্ত জটিলতার মামলায় তলব (summoned) বলেই...

ঘরোয়া আলাপচারিতা থেকে মঞ্চে জনসভা: একই দিনে ভাবনীপুরে উভয় জনসংযোগে মমতা

গোটা রাজ্যে নির্বাচনী প্রচারের মধ্যেও নিজের কেন্দ্র ভবানীপুরকে এতটুকু অবহেলিত রাখেননি মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের একাধিক মন্ত্রী, বিধায়ক, সাংসদরা...

৪৮ ঘণ্টা নয়, এবার টানা চার দিন বন্ধ মদের দোকান! কড়া ফরমান আবগারি দফতরের

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যে মদের কারবার নিয়ন্ত্রণে নজিরবিহীন কড়া পদক্ষেপ করল আবগারি দফতর। ভোটের আগে মদের দোকান বন্ধ...

জার্মান সুন্দরীকে নিয়ে বিতর্কে জেরবার! অনুষ্কাকে নিয়েই বৃন্দাবনে শান্তির সন্ধানে কোহলি

অক্ষয় তৃতীয়ার দিন, বৃন্দাবনে(Vrindavan) প্রেমানন্দ মহারাজের আশ্রমে গেলেন বিরাট কোহলি আর অনুষ্কা শর্মা(Virat Kohli , Anushka Sharma)। আইপিএলের...