Sunday, May 17, 2026

‘বেসুরো’ শান্তনুকে কড়া বার্তা দিলীপের

Date:

Share post:

বেসুরো দলীয় সাংসদকে সতর্ক করল বিজেপি। নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে কদিন ধরেই সরব হয়েছেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। এমনকী প্রকাশ্যে এবং সংবাদমাধ্যমে এ বিষয়ে পরোক্ষে দলের বিরুদ্ধে কথা বলছেন তিনি। বিজেপির দলীয় কর্মসূচি থেকে নিজেকে সরিয়ে রেখেছেন বলে খবর। আর এরপরেই তাঁকে ডেকে সতর্ক করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বাংলায় এসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যের পর থেকে ক্ষুব্ধ শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। কয়েক দিন ধরে বেসুরো বনগাঁর সাংসদ। সোমবার সন্ধেয় বাইপাসের ধারে একটি হোটেলে শান্তনুকে ডেকে পাঠান দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেখানে তাঁকে সতর্ক করা হয় বলে বিজেপি সূত্রে খবর।

সিএএ নিয়ে শান্তনু ঠাকুরের মন্তব্যে অস্বস্তি বেড়েছে বিজেপির (BJP)। বাইপাসের ধারে একটি পাঁচতারা হোটেলে বিধানসভা ভোট নিয়ে রাজ্য বিজেপির রণনীতি নির্ধারণের বৈঠক চলছে। ওই বৈঠকেই শান্তনু ঠাকুরকে ডেকে তাঁর কাছে বিষয়টি জানতে চান দিলীপ ঘোষ। সূত্রের খবর, শান্তনু বলেন, তাঁর বক্তব্যের অপব্যাখ্যা করেছে সংবাদমাধ্যম। তখন তাঁকে বিষয়টি স্পষ্ট করে দেওয়ার বার্তা দেয় দল।

পাশাপাশি শান্তনুকে সতর্ক করে দেন দিলীপ ঘোষ। যদিও বিজেপির রাজ্য সভাপতি বলেন, শান্তনু ঠাকুরের সঙ্গে দলের কোনও মতবিরোধ নেই। উনি নিজেও বলেছেন, সিএএ (CAA) বিজেপিই লাগু করবে। অন্য কেউ পারবে না।

 

Related articles

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...