Thursday, May 14, 2026

‘আত্মনির্ভর’ ভারত গড়তে পণ্যবাহী রেল করিডোরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Date:

Share post:

‘আত্মনির্ভর’ (Atmanirbhar Bharat) ভারত গড়তে পণ্যবাহী রেল করিডোর(Eastern dedicated freight corridor) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(prime minister Narendra Modi)। এদিন নিউ খুর্যা-নিউ ভাউপুর রুটের উদ্বোধন হল।

মঙ্গলবার ভিডিও কনফারেন্সিং(video conferencing) এর মাধ্যমে এই রুটের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন ‘আত্মনির্ভর’ ভারত গড়ে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই করিডোর গুলি। এর ফলে কৃষক, ব্যবসায়ী ও উপভোক্তারা লাভবান হবেন। বিশেষজ্ঞদের মতে, ভারতের মতো বিশাল আয়তনের একটি দেশে বিশেষ পণ্যবাহী রেল করিডোর-এর গুরুত্ব অপরিসীম। কারণ শুধুমাত্র পণ্য পরিবহনে দেরির জন্য চাল,ডাল থেকে শুরু করে মাছ, মাংস, সবজির মতো পচনশীল পণ্যের অনেকটাই নষ্ট হয়ে যায়। যাত্রীবাহী ট্রেনকে অগ্রাধিকার দিলে পণ্যবাহী ট্রেনগুলি নির্ধারিত সময়ে পৌঁছতে পারেনা। শুধুমাত্র পণ্যবাহী ট্রেনের জন্য নির্দিষ্ট পণ্য পরিবহনের পথ অত্যন্ত প্রয়োজনীয়।

সোমবার মহারাষ্ট্রের সাঙ্গোলি থেকে বাংলার শালিমার পর্যন্ত কৃষক রেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই ট্রেনে মহারাষ্ট্রের প্রচুর ফসল বাংলায় আসবে। শততম কৃষক রেলের (Kissan rail) উদ্বোধনের পর বাংলার কৃষকদের অন্যদের পক্ষে সওয়াল করেন প্রধানমন্ত্রী(prime minister) যদিও এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে হলেও ওয়াকিবহাল মহলের মত। কৃষক ট্রেনের সুফল বাংলা চাষিরাও।

আরও পড়ুন:নিশীথ-মিহির কোচবিহারে বিজেপির মুখ? প্রশ্ন দলের অন্দরেই

 

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...