Saturday, June 20, 2026

নিশীথ-মিহির কোচবিহারে বিজেপির মুখ? প্রশ্ন দলের অন্দরেই

Date:

Share post:

আদি বিজেপিদের ব্রাত্য করে কি নবাগতদের সামনে রেখেই আগামী বিধানসভা ভোটে কোচবিহারে (Coochbehar) লড়তে চাইছে গেরুয়া শিবির? তা নিয়ে দলের অন্দরেই উঠেছে প্রশ্ন। কারণ, এক সময়ের তৃণমূল (Tmc) যুব কংগ্রেস নেতা নিশীথ প্রামাণিক (Nishith Pramanik) গত লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে (Bjp) যোগ দিয়ে টিকিট পেয়ে জয়ী হয়েছেন। সাংগঠনিক ভাবে সাংসদকে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে দলে। এবারে বিধানসভা নির্বাচনের আগে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী (Mihir Goswami) যোগ দিয়েছেন বিজেপিতে। দিল্লিতে (Delhi) গিয়ে হাই প্রোফাইল (High Profile) নেতাদের হাতে তুলে নিয়েছেন বিজেপির পতাকা৷ তৃণমূল কংগ্রেসকে নাস্তানাবুদ করতে রাজ্যের নির্দেশে মিহিরকেও সামনে রেখেছে বিজেপি।

মিহিরের লক্ষ্য তৃণমূল কংগ্রেসের পুরোনো দিনের লড়াইয়ের আবেগকে কাজে লাগিয়ে শাসকদলের প্রবীণ বসে যাওয়া মুখগুলিকে গেরুয়া শিবিরে নিয়ে আসা। অন্যদিকে নিশীথ প্রামাণিকের লক্ষ্য তরুণ মুখগুলিকে গেরুয়া শিবিরের সঙ্গে রাখা৷ বিজেপিও ভরসা করছে মিহির-নিশীথ জুটিতে৷ মিহির গোস্বামী বিজেপিতে যোগদান পর্বের শুরু থেকে শেষ পর্যন্ত পাশে ছিলেন নিশীথ৷

অন্যদিকে এই প্রশ্ন উকি দিচ্ছে তৃণমূল কংগ্রেস থেকে আসা দুই মুখকে মাতামাতিতে বিজেপির দুর্দিনের নেতাদের বিরাগভাজন হবে না তো? যদিও বিজেপি জেলা সভানেত্রী মালতী রাভা (Malati Rava) বিতর্কে জল ঢেলে বলেছেন, “বিজেপিতে গোষ্ঠী বিবাদ বলে কিছু নেই৷ সকলে মিলে একে ওপরের প্রতি সম্মান রেখেই সাংগঠনিক কাজ করছেন তারা। ” তবে দলের মধ্যেই বিষযটি নিযে নানা প্রশ্ন উঠেছে বলে বিজেপি সূত্রে খবর।

আরও পড়ুন:রাজনীতিতে পা রাখছেন না রজনী, হঠাৎ সিদ্ধান্ত বদলের কারণ ব্যাখ্যা থালাইভার

Related articles

মহারাষ্ট্রে হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ধসে বিপর্যয়! পিষ্ট হয়ে মৃত অন্তত ৬, ধ্বংসস্তূপে আটকে বহু 

শনিবার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্র। রাজ্যের পারভানি জেলায় একটি হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ভেঙে পড়ে...

ফুটপাত শুধু রাস্তার অংশ নয়, নিরাপদে হাঁটা নাগরিকদের মৌলিক অধিকার: সুপ্রিম কোর্ট 

ফুটপাত কেবল পিচ-রাস্তার কোনও বাড়তি অংশ নয়, তা পথচারীদের নিরাপদে পথ চলার জন্য একটি মৌলিক নাগরিক অধিকার। এবার...

তৃণমূলের তহবিলের কত টাকা নিয়ে ভোটে জিতলেন? ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ঋতব্রতকে ধুয়ে দিলেন কুণাল

দলের টাকা নিয়ে ভোটে জিতবেন, আর জেতার পর সেই দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েই প্রশ্ন তুলবেন! শনিবার তৃণমূলের 'বহিষ্কৃত'...

নিট পরীক্ষা নিয়ে চরম হতাশায় ৩৭ দিনে আত্মঘাতী ১২ পরীক্ষার্থী

"পরীক্ষা এত ভালো হয়েছে যে স্বয়ং ঈশ্বরও আমাকে সফল হওয়া থেকে আটকাতে পারবেন না"— গত ৩ মে নিট...