Monday, May 18, 2026

জমি বিতর্কে ফের নোবেলজয়ী অর্থনীতিবিদকে বেলাগাম আক্রমণ দিলীপ ঘোষের

Date:

Share post:

জমি বিতর্কে ফের নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে বেলাগাম আক্রমণ দিলীপ ঘোষের। ‘ভুল হয়ে থাকলে এফআইআর করুন। ভুল প্রমাণিত হলে কি বলা হবে জমি চোরকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে?’ কটাক্ষ দিলীপ ঘোষের।
শান্তিনিকেতনে জমি বিতর্কের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী তাঁর পাশে দাঁড়ানোয় প্রশংসা করেছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। যা নিয়ে ফের অমর্ত্য সেনকে বেনজির আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পাশাপাশি নিশানা করলেন মুখ্যমন্ত্রীকেও। অমর্ত্য বাবু প্রসঙ্গে বুধবার এক সভা থেকে দিলীপ ঘোষের মন্তব্য,’তাঁর (অমর্ত্য সেন) জমি নাকি বিশ্বভারতীর জায়গায় আছে। হয় উনি এই বিষয়ে জবাব দিন নাহলে মামলা করুন। জমি ওঁর না হলে কি উনি নোবেল ফেরত দেবেন?’ এখানেই থামেননি বিজেপির রাজ্য সভাপতি। বিশিষ্ট অর্থনীতিবিদের নোবেল জয়কে কটাক্ষ করেছেন তিনি ।
দিলীপ ঘোষের কথায়, অমর্ত্য সেন দেশকে কী দিয়েছেন তা ‘সার্চ’ করতে হবে। আমরা জানি না উনি কী দিয়েছেন। এরপর বিজেপির রাজ্য সভাপতির মন্তব্য, ‘তাঁর (অমর্ত্য সেন) জমি নাকি বিশ্বভারতীর জায়গায় আছে। হয় উনি এই বিষয়ে জবাব দিন, কাগজপত্র দেখান নাহলে কেস করুন। কেন এতবড় একজন লোকের নামে এমন একটা মিথ্যা কথা বলল! আর যদি না নয়, সত্য কথা হয়? তখন তো জবাব দিতে হবে।

Related articles

৩২ হাজার চাকরি বাতিল মামলা গ্রহণ করে কী বলল সুপ্রিম কোর্ট!

যে মামলায় প্রাক্তন বিচারপতি ও বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay ) ৩২ হাজার শিক্ষকের চাকরি খেয়েছিলেন,...

কেরলমের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ভিডি সতীশন

কেরলমের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন কংগ্রেসের ভিডি সতীশন (V D Satheesan)। সোমবার তিরুঅনন্তপুরমের সেন্ট্রাল স্টেডিয়ামে সতীশন এবং তাঁর...

প্রথমবার জনতার দরবার: নতুন প্রজন্মের কথা শুনলেন মুখ্যমন্ত্রী

ডবল ইঞ্জিন একাধিক রাজ্যে যেভাবে জনতার দরবার করে থাকেন সেখানকার মুখ্যমন্ত্রীরা, সেভাবেই শপথ গ্রহণের ১৫ দিনের মধ্যে বাংলার...

অবশেষে ED দফতরে হাজিরা সোনা পাপ্পুর, নিজেকে নির্দোষ বলে দাবি

খোঁজ পাচ্ছিল না পুলিশ (Police)। অবশেষে সোমবার, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে (ED) দেখি মিলল বিশ্বজিৎ পোদ্দার (Biswajit Poddar) ওরফে সোনা...