Wednesday, June 3, 2026

বাবার দিয়ে যাওয়া জুতোতে বাজিমাত সিরাজের

Date:

Share post:

এ যেন এক রূপকথার গল্প। এক সোনার জাদুকাঠির স্পর্সে জীবন পাল্টে যাওয়ার মতন। তবে এই সোনার জাদুকাঠির স্পর্সের পাশাপাশি আছে কঠর পরিশ্রমও। যার কথা বলা হচ্ছে তিনি হলেন মহম্মদ সিরাজ ( mohammad siraj)। অভিষেক টেস্টে অস্ট্রেলিয়ার ( Australia ) বিরুদ্ধে দুই ইনিংস মিলিয়ে পাঁচ উইকেট নেন তিনি। তবে রাতারাতি আসেনি এই সাফল‍্য। এই সাফল্যের পিছনে ছিল সাধনা এবং কঠোর অনুশীলন।

এই মুহূর্তে সংবাদ শিরোনামে থাকলেও ছোটবেলা খুবই কষ্টে কেটেছে সিরাজের। বাবা পেশায় ছিলেন অটো চালক। সারাদিনে যা রোজগার হত, তা দিয়ে দু বেলা দু মুঠো খাবারও জোগার করতে হিমশিম খেতেন মহম্মদ ঘউস।

সারা রাত অটো চালিয়ে ছেলেকে একটি জুতো কিনে দিয়েছিলেন মহম্মদ ঘউস। সেই জুতো পড়ে অস্ট্রেলিয়ার মাটিতে দাপট দেখালেন মহম্মদ সিরাজ। তাই তো ম‍্যাচ শেষে আবেগে ভাসলেন ভারতীয় দলের এই বোলার। তাঁর এই সাফল্য দেখতে পারলেন না মহম্মদ ঘউস। চলতি বছর প্রয়াত হন সিরাজের বাবা মহম্মদ ঘউস। সেই সময় অস্ট্রেলিয়া সফরে ছিলেন সিরাজ। দেশের হয়ে খেলার জন‍্য বাবার শেষ কাজে যোগ দেননি তিনি। বক্সিং ডে টেস্টে অজিদের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়ে কিছুটা স্বস্তিতে সিরাজ। বলছেন ” বাবা হয়তো খুশি আমার এই প‍্যারফমেন্সে।”

আরও পড়ুন:এখনই সিডনি উড়ে যাচ্ছেন না রাহানে, পেনরা

Related articles

অধীর বললেন, ইতিহাসের পুনরাবৃত্তি, বেসুরোদের কোন স্বীকৃতি দিচ্ছেন জ্ঞানেশ কুমার!

১৯৯৮ সালে কংগ্রেস ভেঙে তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস। ২০২৬ সালে সেই তৃণমূল ভেঙে তৈরি হচ্ছে কোন দল? সেটাই...

আজ থেকেই অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা: ঘোষণা মুখ্যমন্ত্রীর, একনজরে কারা পাবেন-কারা বাদ

বিধানসভা নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি বিজেপি (BJP) দিয়েছিল, সেই মতোই শুরু হল অন্নপূর্ণা যোজনা। বুধবার থেকেই বৈধ উপভোক্তাদের...

বড় সিদ্ধান্ত! একযোগে রাজ্যের সব কমিটি-শাখা সংগঠন ভাঙল তৃণমূল

রাজ্যের সব কমিটি ও শাখা সংগঠন ভেঙে দিল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। ভেঙে দেওয়া হল দলের তৃণমূল, যুব...

সরকারি পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে চালু ‘আপনার সরকার আপনার পাশে’ কর্মসূচি 

রাজ্যে বিজেপি সরকারের পরিষেবা পেতে যাতে সাধারণ মানুষের কোনও সমস্যা না হয় সেই কথা মাথায় রেখে এবার নতুন...