Thursday, May 14, 2026

করোনা আবহেই এবার কেরলে ‘শিগেলা’ আতঙ্ক, ক্রমশ বাড়ছে সংক্রমণ

Date:

Share post:

বাড়তে থাকা করোনাভাইরাস(Coronavirus) আতঙ্কের কারণ হয়ে উঠেছে গোটা বিশ্বের পাশাপাশি ভারতেও। এরই মাঝে গোদের ওপর বিষফোঁড়ার মতো ভারতের কোচিতে(Kochi) দেখা মিলল শিগেলা ব্যাকটেরিয়ার(shigella bacteria)। বুধবার ৫৬ বছরের এক মহিলার শরীরে দেখা গিয়েছে এই ব্যাকটেরিয়ার সংক্রমণ। যার ফলে কোঝিকোড়ের(Kozhikode) পর এবার আতঙ্ক ছড়িয়েছে কেরলের কোচিতে। দু’সপ্তাহ আগেই কোঝিকোড়ে একটি ১১ বছরের ছেলের মৃত্যু হয় ওই অসুখে। পরে ৩৬ জন ব্যক্তির আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়।

৫৬ বছর বয়সী ওই মহিলার শরীরে শিগেলা ব্যাকটেরিয়ার সংক্রমণ ধরা পড়ার পর সতর্ক হয়ে উঠেছে প্রশাসন। এর্নাকুলাম জেলার কালেক্টর এস সুভাষ সকলকে আশ্বস্ত করে জানিয়েছেন, ইতিমধ্যেই আক্রান্তকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আক্রান্তের এলাকা জীবাণুমুক্ত করার কাজ চলছে। পাশাপাশি কোঝিকোড়ের মতো এখানেও এলাকাবাসীকে অ্যান্টি-ব্যাকটেরিয়াল পিল(antibacterial peel) বিতরণ করা হচ্ছে। সংক্রমণ যাতে কোনওভাবেই ছড়িয়ে না পড়ে সেদিকে নজর রাখা হচ্ছে। জানা গিয়েছে কোঝিকোড়ে এই ব্যাকটেরিয়া আক্রান্ত হয়ে যে বালকের মৃত্যু হয় তার ডায়রিয়ার পাশাপাশি অসহ্য পেটে ব্যথা শুরু হয়েছিল। প্রাথমিকভাবে বিষয়টিকে নিপা ভাইরাসের(nipah virus) সংক্রমণ বলে আশঙ্কা করছিলেন ডাক্তাররা। পরে জানা যায় শিগেলা ব্যাকটেরিয়ার আক্রান্ত হয়েছিল ছেলেটি।

আরও পড়ুন:নিজের বিধানসভা কেন্দ্রে দলের কর্মসূচিতে ডাক পেলেন না জিতেন্দ্র তিওয়ারি

তবে ঠিক কতটা বিপদজনক এ ব্যাকটেরিয়া? এ প্রসঙ্গে বিশেষজ্ঞদের দাবি, শিগেলা থেকে হওয়া শিগেলোসিস এমনিতে খুব ভয়ানক কোনও অসুখ নয়। কিন্তু কারও কো-মর্বিডিটি থাকলে তাঁর ক্ষেত্রে রীতিমতো সমস্যা তৈরি হতে পারে। জল কিংবা বাসি খাবার থেকে এই ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করে। মূলত ক্ষুদ্রান্ত্রেই হানা দেয় এটি। বেশিরভাগ ক্ষেত্রেই এই অসুখের সাধারণ উপসর্গ হল ডায়েরিয়া ও জ্বর। ১০ বছরের কম বয়সীদের এই ব্যাকটেরিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি।

Related articles

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...