Saturday, April 4, 2026

শুভেন্দুর গুরুত্ব বোঝাতে সরকারি সংস্থার চেয়ারম্যান পদ দিচ্ছে কেন্দ্র

Date:

Share post:

আগেই জেড ক্যাটাগরির নিরাপত্তা (Z category security) পেয়েছিলেন বিজেপিতে যোগ দিয়ে। এবার শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) জন্য আরও এক সুখবর। জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যানের (chairman of jute corporation of India) দায়িত্ব নিচ্ছেন শুভেন্দু। নতুন বছর থেকেই হয়তো এই দায়িত্ব তাঁর হাতে চলে আসবে। কারণ ইতিমধ্যে তাঁকে সংশ্লিষ্ট মন্ত্রক থেকে ফোন করা হয়েছে। বায়োডাটাও চেয়ে পাঠানো হয়েছে।

মন্ত্রীত্ব সহ একাধিক সংস্থার দায়িত্ব থেকে পদত্যাগ করেই শুভেন্দু বিজেপিতে আসেন। তাঁকে এখন ‘তুষ্ট’ করা বিজেপির বাধ্যতামূলক ‘প্রায়োরিটি’। তার প্রথম পদক্ষেপ জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান পদ। ভোটের আগে সাংগঠনিক পদ দেওয়া হবে বলেও বিজেপি মহলে খবর। শুভেন্দুকে গুরুত্ব দিয়ে বিজেপি রাজনৈতিক মহলে প্রমাণ করতে চায়, তাদের কাছে শুভেন্দুর গুরুত্ব। বিজেপি দল ভাঙানোর প্রশ্নে শুভেন্দুর উপর ভরসাও করতে চাইছে।

আরও পড়ুন- কোয়ারেন্টিনে না থেকেই ব্রিটেন ফেরত তিন যুবক পরিবার নিয়ে ডুয়ার্সে!

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...