Wednesday, May 6, 2026

শুভেন্দু-অনুগামীদের ‘দাপটে’ প্রায় কোণঠাসা পুরনো বিজেপি কর্মীদের তীব্র ক্ষোভ

Date:

Share post:

শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) তথাকথিত অনুগামীদের দাপটে প্রায় কোণঠাসা হওয়া পুরোনো গেরুয়া কর্মীদের ক্ষোভের মুখে বিজেপির (BJP) কাঁথি ( Contai) সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী (Anup Chakraborty)৷

বিক্ষুব্ধ কর্মীদের বার্তা, শুভেন্দুর সঙ্গে থাকা একসময়ের তৃণমূল (TMC) কর্মীদের দলবদলের ফলে খারাপ প্রভাব পড়ছে বিজেপিতে৷ ওদিকে এই কর্মীদের বাড়তি ‘তোল্লাই’ দেওয়ায় দলের পুরনো কর্মীরাও এখন কোণঠাসা হয়ে পড়ছেন।

এক চা–চক্রে যোগ দিতে এসে দলীয় কর্মীদের এমনই সমালোচনা এবং প্রশ্নের মুখে পড়লেন বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী। বিক্ষুব্ধ কর্মীদের আশঙ্কা, পুরনো বিজেপি কর্মীরা এবার গুরুত্বহীন হয়ে পড়বেন। এই ইস্যুতে প্রবল সমস্যায় পড়েছে কাঁথি তথা মেদিনীপুর বিজেপি।

বিজেপি সূত্রের খবর, কাঁথির দিঘা বাইপাস এলাকায় চা–চক্রের আয়োজন করা হয়েছিল। শহরের বিভিন্ন ওয়ার্ডের সাংগঠনিক নেতাদের সঙ্গে উপস্থিত হন জেলা (কাঁথি) সভাপতিও। সেখানে দলের স্থানীয় নেতা-কর্মীদের একাংশের দাবি, শুভেন্দু-ঘনিষ্ঠ একাধিক তৃণমূল নেতা বিজেপিতে যোগ দিচ্ছেন বা দিতে চাইছেন। যাঁরা ইতিমধ্যেই দলবদল করেছেন, তাঁদের অনেকের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ রয়েছে। ফলে দলের প্রচারে গিয়ে বিজেপি কর্মীদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। বোঝা যাচ্ছে, তৃণমূল থেকে আসা অনেক নেতা-কর্মীকেই বহু মানুশ ভালভাবে নিচ্ছেন না।

বিজেপি কর্মীদের দাবি, তাঁরা ‘মেরা বুথ সবচেয়ে মজবুত’ কর্মসূচি শুরু করেছেন। তৃণমূলের পুরনো ‘মুখ’ যাঁরা, তাঁদের কেন বিজেপিতে নেওয়া হল, তা নিয়ে প্রকাশ্যে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে।

এই বিক্ষোভের কথা অস্বীকার করে কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি পরে সাফাই দেন, “বিভিন্ন দল থেকে যাঁরা আমাদের সঙ্গে দলে যোগ দিচ্ছেন তাঁদের নিয়ে দল কী পরিকল্পনা নিচ্ছে, সে সম্পর্কেই জানার চেষ্টা করেছিল কর্মীরা। কোনও ক্ষোভ-বিক্ষোভ নেই। সব ঠিক আছে।”

আরও পড়ুন- বছরের প্রথম দিনেই ছাড়পত্র পেতে চলেছে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন

Advt

Related articles

পুলিৎজারে লক্ষ্যভেদ ২ ভারতীয় সাংবাদিকের: স্বীকৃতি সাইবার জালিয়াতির রহস্যভেদের

ডিজিটাল নজরদারি ও সাইবার ক্রাইমের পর্দাফাঁস করে অস্কার হিসেবে পরিচিত পুলিৎজার পুরস্কার (Pulitzer Award) পেলেন দুই ভারতীয় সাংবাদিক...

রাজ্যে শান্তি ফেরানোর দাবি: মহাকরণে বিজেপি রাজ্য সভাপতি শমীক, পর্যবেক্ষক সুনীল

বাংলার নির্বাচন মানেই যে অশান্তির পরিবেশ তৈরি হওয়া, তা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।...

অবনমন বন্ধ না করলে আইনি পদক্ষেপ, AIFF-কে চিঠি মহমেডানের

অস্বাভাবিক ও সংক্ষিপ্ত মরশুমে অবনমন চালু করা অন্যায় এবং খেলাধুলার ন্যায্যতার বিরুদ্ধে! এই মর্মে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনকে...

শুভেন্দুর সঙ্গে দুই ডেপুটি, তাঁরা কারা?

উত্তরপ্রদেশ বিহার বা মহারাষ্ট্র মডেলেই বাংলায় মন্ত্রিসভা গঠন করতে চলেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। অর্থাৎ মুখ্যমন্ত্রী (Chief Minister)...