Wednesday, May 6, 2026

দলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে গরহাজির দুই মন্ত্রী, জল্পনা হাওড়ায়

Date:

Share post:

প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানেও হাওড়ায় তৃণমূলের কোন্দল ক্রমশই তুঙ্গে উঠছে৷

শুক্রবার হাওড়া জেলা তৃণমূলের দফতরে পালিত হয় দলের প্রতিষ্ঠা দিবসের মূল অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে রাজের সমবায় মন্ত্রী অরূপ রায় উপস্থিত থাকলেও গরহাজির ছিলেন তৃণমূলের সদর সভাপতি তথা মন্ত্রী লক্ষীরতন শুক্লা। দেখা যায়নি দলের কোর্ডিনেটর তথা বনমন্ত্রী রাজীব বন্দোপাধ্যায়কেও।

দলের প্রতিষ্ঠা দিবসের প্রধান অনুষ্ঠানেও জেলার দুই মন্ত্রী তথা হেভিওয়েট নেতার অনুপস্থিতি অন্য চোখেই দেখছে রাজনৈতিক মহল। জল্পনা চলছে, এই দুই মন্ত্রী কি দলবদল করতে চলেছেন ?
এদিন প্রতিষ্ঠা দিবসে রাজীব বন্দ্যোপাধ্যায় এবং লক্ষ্মীরতন শুক্লার উপস্থিতি না থাকা উষ্কে দিচ্ছে বিতর্ক।এই প্রসঙ্গে, মন্ত্রী অরূপ রায় বলেছেন, “কে বা কারা আসেন নি জানি না। তবে আসা উচিত ছিল। প্রথম থেকে দলের পুরোনো লোকজন সবাই এসেছিলেন। যারা আসেননি তাদেরকে আসার জন্য অনুরোধ করব”।
ওদিকে দলের জেলা নেতৃত্বের এমন মনোভাবের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন হাওড়ার সাংসদ প্রসূণ বন্দোপাধ্যায়। তিনি বলেছেন, “প্রতিষ্ঠা দিবসে এই ধরনের ঘটনা খুবই দুঃখজনক। দলীয় কর্মীরা দ্বিধা দ্বন্দে ভুগছেন। “আমি অবাক হয়ে যাচ্ছি জেলার তিন নেতা তিনদিকে আলাদা আলাদা র‍্যালি করছে?” এর পরই তিনি বলেছেন , “এইভাবে চললে হাওড়ার ১৬টা আসন ধরে রাখা সম্ভব হবে না”৷

আরও পড়ুন- অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচলেন বাবুল সুপ্রিয়

Advt

Related articles

IFA U-13 Football: সোনারপুর ডায়নামিকের বিরুদ্ধে ড্র মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়নের

প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় খেলায় আটকে গেল মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়ন। আইএফএ (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের...

পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে রেকর্ড থাকুক: মমতা, নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে যাবে তৃণমূল

নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে দল। বুধবার কালীঘাটে জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে জানালেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

ভোট-পরবর্তী অশান্তিতে ২০০ FIR, ৪৩৩ জন গ্রেফতার: আইন হাতে তুলে না নেওয়ার বার্তা DGP-র

ভোট-পরবর্তী অশান্তিতে মোট ২০০টি এফআইআর (FIR) হয়েছে। তার জেরে ৪৩৩ জনকে গ্রেফতার ও কমপক্ষে ১১০০ জনকে আটক করা...

বিজেপিকে শুভেচ্ছা দেবের! কী জানিয়েছেন তৃণমূল সাংসদ

রাজ্যে প্রথমবার ক্ষমতায় আসছে বিজেপি (BJP)। চলছে পালাবদলের রাজনীতি। এর মধ্যেই তৃণমূল সাংসদ-অভিনেতা দেবের (MP-Actor Dev) একটি পোস্ট...