Sunday, May 17, 2026

নয়া পরিষেবা, মিসড কলেও করা যাবে গ্যাস বুকিং

Date:

Share post:

এবার রান্নার গ্যাসের সিলিন্ডার বুকিংয়ে নয়া পরিষেবা। মিসড কলেও বুক করা যাবে সিলিন্ডার। ৮৪৫৪৯৫৫৫৫৫ এই নম্বরে ‘মিসড্‌ কল’দিলেই মিলবে গ্যাস। এই নতুন ব্যবস্থা চালু করল ইন্ডেন (Indane Gas)। শুক্রবার গ্যাস বুকিংয়ের পরিষেবাটির সূচনা করেন পেট্রলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Petroleum Minister Dharmendra Pradhan)।

ইন্ডেন জানিয়েছে, সংস্থার কাছে গ্রাহক তাঁর নথিভুক্ত মোবাইল নম্বর থেকে ৮৪৫৪৯৫৫৫৫৫ নম্বরে ‘মিসড্‌ কল’ দিয়েও এ বার থেকে সিলিন্ডার বুক করতে পারবেন। এ জন্য কোনও খরচ হবে না। প্রবীণ গ্রাহকের পক্ষেও তুলনায় এই প্রক্রিয়া সহজ। সংস্থা আরও জানিয়েছে, ‘আইভিআরএস’ পদ্ধতিতে চালু অন্য নম্বরে ফোন করে বুকিংয়ের সুবিধাও বহাল থাকছে। নতুন নম্বরটিতে মিসড্‌ কল দিয়ে রান্নার গ্যাসের নয়া সংযোগ নেওয়ার আবেদনও জানাতে পারবেন যে কেউ। এই পরিষেবা আপাতত ভুবনেশ্বরে (Bhubaneswar) মিলবে। পর্যায়ক্রমে সেই পরিষেবা গোটা দেশে চালু হবে বলে জানিয়েছে ইন্ডেন। প্রধানের দাবি, এখন অনেক দ্রুত ও সহজে রান্নার গ্যাস বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন-সাধারণতন্ত্র দিবসে দিল্লিতে বাংলার ট্যাবলোয় “সবুজসাথী”, যোগী রাজ্য দেখাবে রামমন্দির

Advt

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...