Sunday, May 17, 2026

‘দেহ বেচে বিদ্যুতের বিল মেটান’, মোদিকে চিঠি লিখে আত্মহত্যা কৃষকের

Date:

Share post:

সঠিক সময়ে বিদ্যুতের বিল(Electric Bill) দিতে না পারায় বিদ্যুৎ সংস্থার তরফে ক্রমাগত হেনস্থা হয়ে যেতে হয়েছে মধ্যপ্রদেশে(Madhya Pradesh) এক কৃষককে(farmer)। যার জেরে শেষ পর্যন্ত আত্মহত্যা করলেন মহেন্দ্র রাজপুত নামে মধ্যপ্রদেশের ছতরপুরের ওই কৃষক। তবে শুধু আত্মহত্যাই নয় মৃত্যুর আগে দেশের প্রধানমন্ত্রী(Prime minister) নরেন্দ্র মোদিকে(Narendra Modi) উদ্দেশ্য করে চিঠি লিখে গেলেন ওই কৃষক যা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে।

আত্মহত্যার আগে মোদিকে উদ্দেশ্য করে চিঠিতে মহেন্দ্র রাজপুত লিখেছেন, ‘আমার শরীর বেচে মিটিয়ে দিন’। চিঠির পরতে পরতে রয়েছে দেশের কৃষক সম্প্রদায়ের মানুষের দুর্দশার স্পষ্ট চিত্র। তিনি লিখেছেন, ‘বড় বড় রাজনীতিক, ব্যবসায়ী, সরকারি কর্মচারিরা দুর্নীতি করলে, তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয় না। তাঁরা ঋণ নিলে তা পরিশোধের জন্য অঢেল সময় দেওয়া হয়। কিন্তু একজন গরিব মানুষ সেই সব সুবিধে পান না। সরকার এসে জিজ্ঞেসও করে না, কেন তাঁর ধার মেটাতে দেরি হচ্ছে! পরিবর্তে তাঁকে অপমান, হেনস্থা‌র শিকার হতে হয়।’

আরও পড়ুন:কৃষকদের আন্দোলনের পাশে শঙ্খ, বিদ্রুপ দিলীপের

মৃত কৃষকের পরিবারের অভিযোগ, দীর্ঘ করোনা পরিস্থিতি লকডাউন তাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। পাশাপাশি ফসল নষ্ট হয়ে যাওয়ার কারণে ৮৭ হাজার টাকার বিদ্যুতের বিল শোধ করতে পারেননি মুনেন্দ্র। এ ঘটনায় ওই কৃষকের ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করে দেয় বিদ্যুৎ সংস্থা। হঠাৎ একদিন নোটিশ পাঠিয়ে তার গমের কারখানা ও মোটরবাইক বাজেয়াপ্ত করে নেওয়া হয়। শুধু তাই নয় জনসমক্ষে চূড়ান্ত হেনস্থা করা হয় তাঁকে। অপমান সহ্য করতে না পেরে ওই কৃষক আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে মৃতের পরিবার।

Advt

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...