Saturday, May 30, 2026

কারখানা না হওয়ার জন্য তৃণমূলকে দুষে সিঙ্গুরে শিল্প-প্রতিশ্রুতি মুকুল, লকেটের

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের আগে সিঙ্গুরের (Singur) মাটিতে দাঁড়িয়ে টাটা কারখানা নিয়ে আসার প্রতিশ্রুতি দিলেন বিজেপি সর্বভারতীয় নেতা মুকুল রায় (Mukul Roy)। ক্ষমতায় এলে সিঙ্গুরবাসী হয়ে প্রধানমন্ত্রী কাছে দরবার করে সিঙ্গুরে শিল্প প্রতিষ্ঠা করবেন বলে শনিবার সিঙ্গুর রেল গেট সংলগ্ন ময়দানে বিজেপির জনসভায় প্রতিশ্রুতি দেন মুকুল রায়। উপস্থিত ছিলেন হুগলি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee), হুগলি জেলা বিজেপি সাংগঠনিক সভাপতি গৌতম চট্টোপাধ্যায় (Goutam Chatterjee), জেলা ও রাজ্য নেতৃত্ব।

মুকুল রায় অভিযোগ করেন, “সিঙ্গুর থেকে শিল্প তাড়িয়ে বাংলাকে অন্ধকার করে দিয়েছে। তাই সিঙ্গুরে এলে নিজের পাপ বোধহয়”। রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রকে (Amit Mitra) কটাক্ষ করে তিনি বলেন, শিল্প সম্মেলন করে যে টাকা খরচ করেছেন, রাজ্যে কটা শিল্প করেছেন? মুকুল রায় বলেন, সিঙ্গুরের মানুষ বিজেপি আসার অপেক্ষায় আছে।

পাশাপাশি, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হন লকেট চট্টোপাধ্যায়। বলেন, এই সব এই কার্ডে রাজ্যে মানুষ কোনও সুবিধে পাবেন না। শিল্প নিয়ে সিঙ্গুরের মানুষের সঙ্গে বঞ্চনা করেছে তৃণমূল সরকার। সিঙ্গুরে এ্যগ্রোপার্ক নিয়ে কটাক্ষ করে বলেন, “সারা বাংলা জুড়ে এ্যগ্রোপার্ক তৈরি করলেও ক্ষমতায় আসবে না তৃণমূল। ভাঙন শুরু হয়েছে, উইকেট পড়ছে”।

তবে সিঙ্গুরবাসীর মতে, সেই সময় শিল্পের বিরোধিতা করা নেতা-নেত্রীরা এখন ক্ষমতা দখলের জন্য শিল্পের পক্ষে দিচ্ছেন।

আরও পড়ুন : সমতলের ময়দান ধরে রাখতে ফের অভিষেক-পিকের “ডেস্টিনেশন নর্থ বেঙ্গল”

Advt

Related articles

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...

টার্গেট করে পরিকল্পিত আক্রমণ! অভিষেকের ওপর ‘বর্বরোচিত’ হামলায় সরব কুণাল 

প্রকাশ্য দিবালোকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর ‘পরিকল্পিত প্রাণঘাতী’ হামলার অভিযোগে সরব হলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক...

শিক্ষাঙ্গনেই ফিরতে চাই! অন্নপূর্ণা যোজনার কাজে নারাজ বিএলও-রা

অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Vander) প্রকল্পে কাজ করতে নারাজ বসিরহাটের (Basirhat)বহু বিএলও। হোয়াটসঅ্যাপে মেসেজ করে তাঁদের বিডিও অফিসে ডাকা...

জন্ম নিয়ন্ত্রণে পদক্ষেপ নেবে সরকার: মুখ্যমন্ত্রীকে অনুরোধ শমীকের

দেশের উন্নয়নে জনসংখ্যা নিয়ন্ত্রণ যে বড় ভূমিকা নেয়, এবার সেই কথাই নতুন সরকারের স্বাস্থ্য দফতরের অনুষ্ঠানে মনে করিয়ে...