Wednesday, May 13, 2026

সারদা মায়ের জন্মতিথিতে ভক্তশূন্য বাগবাজারের বাড়ি

Date:

Share post:

আজ মঙ্গলবার সারদা মায়ের ১৬৮-তম জন্মতিথি। রামকৃষ্ণ মঠ ও মিশন, বেলুড় মঠ সহ কলকাতার বাগবাজারে সব জায়গাতেই পালিত হচ্ছে সারদা মায়ের জন্ম দিবস। এ দিন সকাল থেকেই নানা অনুষ্ঠানের মাধ্যমে মা সারদা কে শ্রদ্ধা জানানো হচ্ছে ।
যদিও এবছর করোনা আবহের জেরে ভক্তশূন্য কলকাতার বাগবাজারে সারদা মায়ের বাড়ি। তবে বেশ জাঁকজমক ভাবেই পালিত হচ্ছে দিনটি। মায়ের জন্মতিথি উপলক্ষে আয়োজিত হয়েছে বিশেষ পুজো-প্রার্থনার। সঙ্গে চলছে হোম-যজ্ঞ।
মা সারদা দেবী দীর্ঘদিন বাগবাজারে মায়ের বাড়িতে ছিলেন। ১৯০৯ থেকে ১৯২০ পর্যন্ত এর দোতলায় একটি ঘরে তিনি থাকতেন। এটি ঠাকুরঘর হিসাবে পরিচিত। জয়রামবাটির পর বাগবাজারের বাড়িতেই তিনি জীবনের সবচেয়ে বেশি সময় কাটিয়েছিলেন।

 

Related articles

অফিস টাইমে শিয়ালদহ শাখায় ব্যাহত রেল চলাচল, বিরক্ত যাত্রীরা 

বুধবার সকালে অফিস যাওয়ার পথে দুর্ভোগের শিকার শিয়ালদহ শাখার (Sealdah division) ট্রেন যাত্রীরা। দমদম স্টেশনে (Dumdum Station) ঢোকার...

জ্বালানি সাশ্রয়ে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন প্রধানমন্ত্রী, একই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দুরও 

দেশজুড়ে জ্বালানি সংকটের কথা মাথায় রেখে এবার বড় পদক্ষেপ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিম এশিয়ার যুদ্ধের...

টুটু বোসের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাজনীতিক থেকে ক্রীড়া ব্যক্তিত্বদের

ক্রীড়া জগতে এক যুগের অবসান ঘটিয়ে মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপন...

৩৮ বছর বয়সে প্রয়াত মুলায়মের ছোট ছেলে প্রতীক যাদব, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা 

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের (Mulayem Singh Yadav) ছোট ছেলে প্রতীক যাদব...