Wednesday, June 24, 2026

মন্ত্রিত্ব, জেলা সভাপতির পদ ছাড়লেন লক্ষ্মীরতন, নাড্ডার সফরেই কী বিজেপিতে?

Date:

Share post:

রাজনীতি থেকে অবসর নিতে চেয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী ও হাওড়া জেলা সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন লক্ষ্মীরতন শুক্লা। মুখ্যমন্ত্রীর কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন সকালেই। নবান্ন সূত্রে খবর লক্ষ্মীর পদত্যাগ গ্রহণ করা হবে। আগামী সপ্তাহেই রাজ্যে আসছেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা। রাজনৈতিক মহলে গুঞ্জন, লক্ষ্মী হয়তো সেই সময় পতাকা বদল করতে পারেন। কারণ, তাঁকে নিয়ে বহুদিন থেকেই চলছিল গুঞ্জন।

আরও পড়ুন – বাংলায় বিজেপিকে আনার জন্য দায়ী তৃণমূল, অভিযোগ সিদ্দিকির

পদত্যাগপত্র পাঠিয়ে মুখ্যমন্ত্রীকে লক্ষ্মী জানান, আমি আর রাজনীতিই করতে চাই না। ফিরতে চাই খেলার জগতে। তাই মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করছি। তবে তৃণমূলের বিধায়ক হিসাবে মেয়াদ শেষ করতে চাই। ফলে তাঁর রাজনীতিতে থাকা না থাকা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। রাজনীতিতে না থাকতে চাইলে বিধায়ক পদ রেখে দিচ্ছেন কেন? ইতিমধ্যে তিনি হাওড়া জেলার তৃণমূল সভাপতির পদ থেকেও পদত্যাগ করেছেন।

পদত্যাগ প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী সমাজের সমস্ত ক্ষেত্রের মানুষকে সম্মান দিয়েছেন, পদ দিয়েছেন। এখন ভোটের আগে বোধদয় হলেও তৃণমূল কংগ্রেসের কিছু যায় আসবে না। লক্ষ্মীর বিরোধী বলে পরিচিত শহর জেলা সভাপতি অরূপ রায় বলেন, জানতাম না। ও আমার ছোট ভাইয়ের মতো। তবে ভোটের আগে সেনাপতির যুদ্ধক্ষেত্র ত্যাগ করা মোটেই ঠিক নয়। বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, নীতিহীন রাজনৈতিক দলে কেউ থাকতে চাইছেন না। লক্ষ্মীর পদত্যাগ তারই উদাহরণ।

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...